Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ম্যারাথন জেরা শেষে রাহুলকে ছাড়! বৃহস্পতিতেই ইডি'র দফতরে সোনিয়া

ন্যাশনাল হেরাল্ড মামলাতে ম্যারাথন জেরা! আপাতত স্বস্তি রাহুল গান্ধীর। প্রায় পাঁচদিন ধরে এই মামলাতে তাঁকে দফায় দফায় জেরা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল মঙ্গলবার প্রায় ১১ ঘন্টা জেরা করা হয় রাহুল গান্ধীকে। তবে নতুন করে

ন্যাশনাল হেরাল্ড মামলাতে ম্যারাথন জেরা! আপাতত স্বস্তি রাহুল গান্ধীর। প্রায় পাঁচদিন ধরে এই মামলাতে তাঁকে দফায় দফায় জেরা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল মঙ্গলবার প্রায় ১১ ঘন্টা জেরা করা হয় রাহুল গান্ধীকে। তবে নতুন করে রাহুল গান্ধীকে নোটিশ না পাঠানোয় মনে করা হচ্ছে আপাতত হয়তো রাহুল গান্ধীর জেরাপর্ব শেষ হয়েছে।

বৃহস্পতিতেই ইডির দফতরে সোনিয়া

তবে ন্যাশনাল হেরাল্ড মামলাতে আগামীকাল বৃহস্পতিবার হয়তো জেরা করা হতে পারে সোনিয়া গান্ধীকে।

চলতি মাসের প্রথম দিকে এই মামলাতে তলব করা হয় রাহুল এবং সোনিয়া গান্ধীকে। কিন্তু বিদেশে থাকার কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছ সময় চেয়ে নেন রাহুল। সেই মতো নতুন করে নোটিশ পাঠানো হয়। সেই মতো গিত সপ্তাহে ইডি'র তদন্তকারীদের মুখোমুখি হন রাহুল গান্ধী। এরপর থেকে টানা চার দিন প্রায় ৪০ ঘন্টা জেরা করা হয় তাঁকে।

এমনকি গতকাল মঙ্গলবারও প্রায় ১১ ঘন্টা ধরে রাহুল গান্ধীকে আর্থিক তছরুপের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডির তদন্তকারীরা।

জানা যায়, মঙ্গলবার সাড়ে ১১টা নাগাদ ইডির দফতরে পৌঁছে যান সোনিয়া-পুত্র। এরপর থেকে দফায় দফায় জেরা পর্ব শুরু হয়। রাত ৮টার সময় আধ-ঘন্টার একটা ব্রেক দেওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই ফের ইডির দফতরে পৌঁছে যান রাহুল। সঙ্গে আসেন প্রিয়াঙ্কা গান্ধীও। এরপর ফের একবার ইডির আধিকারিকরা রাহুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপর রাত সাড়ে ১১টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস থেকে বের হন সোনিয়া-পুত্র। কার্যত লম্বা জেরাতে বেশ কিছুটা বিধ্বস্তই মনে হয় তাঁকে।

অন্যদিকে আগামীকাল ২৩ তারিখ ন্যাশানাল হেরাল্ড মামলাতে সোনিয়া গান্ধীকে তলব করেছে ইডি। গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় কংগ্রেস সভানেত্রীকে। সোমবারই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। বাড়িতেই তাঁকে আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

তবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার ইডির মুখোমুখি হবেন সোনিয়া গান্ধী। অসুস্থ শরীর নিয়েই তদন্তের সম্মুখিন হবেন বলে কংগ্রেস সূত্রে খবর। ইতিমধ্যে বেশ কয়েকজন রাজ্যের কংগ্রেস নেতাকে দিল্লিতে তলব করা হয়েছে বলেই খবর। এমনকি একটি বৈঠকও সোনিয়া গান্ধী করতে পারেন বলে খবর।

ইতিমধ্যে এই বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি কংগ্রেসের। আর এই অভিযোগে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস নেতা-কর্মীরা। এমনকি বৃহস্পতিবার সোনিয়া গান্ধী হাজিরা দিলে ইডির দফতরের বাইরে বিক্কখভ দেখানোর পরিকল্পনা আছে কংগ্রেসের। যেখানে কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা অংশ নেবেন বলেই খবর।

পাশাপাশি রাহুল গান্ধীর হাজিরাকে কেন্দ্র করে ইডির দফতরের বাইরে কড়া নিরাপত্তা রয়েছে। বৃহস্পতিবার আরও নিরাপত্তা আঁটসাঁট করা হতে পারে বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+