সাংসদ হিসেবে অযোগ্য রাহুল গান্ধী! আমেথি থেকে এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কে?
আদালতের নির্দেশ অনুযায়ী রাহুল গান্ধী আপাতত কোনও নির্বাচনে প্রার্থী হতে পারবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে বছরের পর বছর ধরে কংগ্রেসের গড় বলে পরিচিত আমেথিতে প্রার্থী কে? কেননা আমেথি, রায়বরেলির মতো আসনকে উত্তর প্রদেশে কংগ্রেসের দুর্গ বলেই ধরে নেওয়া হয়।
তবে ২০১৯-এর নির্বাচনে অবশ্য রাহুল গান্ধী আমেথি থেকে স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন। জিতেছিলেন কেরলের ওয়ানাড থেকে। হেরে যাওয়ার পরেই আমেথির সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছেন রাহুল। তবে আদালতের রায়ের পরে প্রশ্ন উঠছে, তাহলে আমেথি থেকে এবার লোকসভা নির্বাচনে প্রার্থী কে?

অনেকে বলছেন আমেথি থেকে কংগ্রেস প্রার্থী করতে পারে দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীকে। বছরের পর বছর ধরে সাধারণভাবে আমেথি থেকে প্রার্থী হয়েছেন নেহরু গান্ধী পরিবারের কোনও সদস্য কিংবা তাঁদের কাছের কেউ। সেক্ষেত্রে প্রিয়ঙ্কা, গান্ধী পরিবারের সদস্য। গান্ধী পরিবারের সদস্য হিসেবে প্রিয়ঙ্কা সেখানে বিপুল সমর্থন পেতে পারেন বলেই মনে করেন বিশ্লেষকরা।
পাশাপাশি আমেথি প্রিয়ঙ্কার কাছে নতুন কিছু নয়। উত্তর প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার আগে ২০১৯-এ প্রিয়ঙ্কা গান্ধী আমেথির পাশাপাশি রায়বরেলিতে প্রচার করেছিলেন। স্থানীয় কংগ্রেস কর্মীরা আমেথি থেকে প্রিয়ঙ্কা গান্ধীকেই চান বলে দাবি দলের একটা অংশের।
অন্যদিকে গান্ধী পরিবারের অপর সদস্য বরুণ গান্ধীর নামও উঠে আসছে আমেথির জন্য। পিলভিতের সাংসদ হলেও দীর্ঘদনি বরুণ গান্ধীর সঙ্গে বিজেপির কোনও সংযোগ নেই। উল্টোদিকে তিনি বিভিন্ন বিষয়ে বিজেপির সমালোচনায় সরব হয়েছেন। রাহুলের ভারত জোড়ো যাত্রার সময় বরুণ গান্ধীর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়। সেখানে বরুণ বলছেন, কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই।

তবে বরুণ গান্ধী কংগ্রেস থেকে নয়। সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে লড়াই করতে পারেন। কেননা তাঁর সঙ্গে অখিলেশ যাদবের সম্পর্ক ভাল। বরুণ গান্ধীর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ১৯৯৯ সালে। সেই সময় তিনি লোকসভা নির্বাচনে মা মেনসকা গান্ধীর হয়ে প্রচার করেছিলেন।
কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে সঞ্জয় সিং আমেথি থেকে কংগ্রেস প্রার্থী হতে পারেন। একটা সময়ে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সঞ্জয় সিং এখন বিজেপিতে রয়েছেন। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে তিনি আমেঠি সদর থেকে লড়াই করেছিলেন। ভোটের আগে কংগ্রেস তাঁকে ফিরিয়ে নিতে পারে।
আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য দীপক সিংয়ের নামও উঠে আসছে। তিনি কংগ্রেসের প্রাক্তন বিধান পরিষদের সদস্য। গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কও বেশ ভাল। তবে সংবাদ মাধ্যমের তরপে তাঁকে প্রশ্ন করা হলে দীপক সিং বলেছেন, আমেথি থেকে গান্ধী পরিবারের সদস্য ছাড়া কেউ লড়াই করবেন না।
প্রসঙ্গ ক্রমে বলে রাখা ভাল লোকসভার ১৬ টি নির্বাচন এবং ৩ টি উপনির্বাচনের মধ্যে কংগ্রেস ১৬ বার সেই আসন থেকে জয়লাভ করেছে। এই আসন থেকে জয়ীদের তালিকায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী ছাড়াও রাহুল গান্ধীও রয়েছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications