গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে! হিটলারের সঙ্গে মোদীকে তুলনা করে তোপ রাহুলের

ন্যাশানাল হেরাল্ড মামলায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এর মধ্যেই বেকারত্ব, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে পথে নামছে কংগ্রেস। দিল্লি সহ গোটা দেশজুড়ে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই ইস্যুতে রাষ্ট্রপতি ভবন এবং প্রধ

ন্যাশানাল হেরাল্ড মামলায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এর মধ্যেই বেকারত্ব, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে পথে নামছে কংগ্রেস। দিল্লি সহ গোটা দেশজুড়ে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই ইস্যুতে রাষ্ট্রপতি ভবন এবং প্রধানমন্ত্রীর আবাসন পর্যন্ত মিছিল যাবে বলেও জানানো হয়েছে।

আর এই কর্মসূচি ঘিরে কোড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি। জারি করা হয়েছে ১৪৪ ধারা। আর এর মধ্যেই সাংবাদিক বৈঠকে রাহুলের কটাক্ষ, আজ দেশে গণতন্ত্র বলে কিছু নেই। দেশের গণতন্ত্রের অবসান হতে দেখে কেমন লাগছে? তোপ কংগ্রেস নেতার। দেশে আজ চারজনের একনায়কতন্ত্র বলছেও তোপ সোনিয়া পুত্রের। পালটা জবাব দিয়েছে বিজেপিও।

একাধিক ইস্যুতে মোদী সরকারের সমালোচনা

একাধিক ইস্যুতে মোদী সরকারের সমালোচনা

এদিন রাহুল গান্ধী একাধিক ইস্যুতে মোদী সরকারের সমালোচনা করেন। বলেন, আমরা মূল্যস্ফীতি, বেকারত্বের প্রসঙ্গ তুলতে চাই। আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু বলতে দেওয়া হয় না বলে তোপ রাহুলের। শুধু তাই নয়, সতি্য বলতে গেলেই গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ। আর এটাই আজ হিন্দুস্তানের অবস্থা বলে মন্তব্য রাহুলের। দাবি, আমাদের ৭০ বছরের গণতন্ত্র শেষ হয়েছে ৮ বছরে। যদিও বিজেপি পালটা জবাবে রবিশংকর প্রসাদ বলেন, মিথ্যা বলছেন রাহুল গান্ধী। মূল্যবৃদ্ধি ইস্যুতে আলোচনা হলেও অধিবেশন ছেড়ে বেরিয়ে যান তাঁরা। অভিযোগ বিজেপির।

ইডি কিংবা সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে

ইডি কিংবা সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে

এদিন সাংবাদিক বৈঠককে রাহুল আরও বলেন, গণতন্ত্রে যে বিরোধী দল লড়াই করে তারা প্রতিষ্ঠানের জোরে লড়াই করে। কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলি আজ স্বাধীন নয় বলে দাবি রাহুলের। তাঁর দাবি, কোনও না কোনও সংস্থাতে আরএসএসের লোককে বসানো হয়েছে। শুধু তাই নয়, কোনও একটি রাজনৈতিক দলের সঙ্গে লড়আই না, পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে বলে মন্তব্য রাহুল গান্ধীর। কেউ আওয়াজ তুললেই কিংবা প্রশ্ন করলেই ইডি কিংবা সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে বলে দাবি তাঁর।

হিটলারের সঙ্গে তুলনা

হিটলারের সঙ্গে তুলনা

রাহুলের দাবি, যত বলব ততই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি ভয় পাই না। আমার উপর আরও আক্রমণ আসবে। যে ধমকায় সেই আসলে ভয় পায় বলে তোপ রাহুলের। তাঁর মতে, ভারতে গণতন্ত্র বলে কিছু নেই। তবে ভারতের মানুষ চুপ করে বসে থাকবে না বলে মনে করেন সাংসদ। তাঁর মতে, নির্বাচন হিটলারও জিতেছিল। কারন ওনার সঙ্গে সমস্ত সংস্থা ছিল। অন্যদিকে মূল্যবৃদ্ধি ইস্যুতেও তোপ দাগেন রাহুল গান্ধী। নির্মলা সীতারমোন এই বিষয়ে কিছুই জানেন না বলেও মন্তব্য তাঁর,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+