রাত ২টোয় কেন অপসারিত সিবিআই ডিরেক্টর, মোদীকে তোপ রাহুলের

সিবিআইয়ের অন্তর্কলহ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সেই আবহে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রকে চড়া সুরে বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

সিবিআইয়ের অন্তর্কলহ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সেই আবহে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রকে চড়া সুরে বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সিবিআইয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় দুই শীর্ষ কর্তাকে রাতারাতি সরিয়ে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সন্দেহ প্রকাশ করে নিজের মত জানিয়েছেন কংগ্রেস সভাপতি।

রাত ২টোয় কেন অপসারিত সিবিআই ডিরেক্টর, মোদীকে তোপ রাহুলের

রাহুলের প্রশ্ন, কেন সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে রাত ২টো নাগাদ সরিয়ে দেওয়া হল। কারণ তিনি রাফালে নিয়ে তদন্ত শুরু করতে চেয়েছিলেন। সেই তদন্ত শুরু হলে বিপদে পড়তেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘটনায় ভয় পেয়েই মাঝরাতে বর্মাকে সরানো হয়েছে।

এভাবে কোনও সিবিআই ডিরেক্টরকে প্রধানমন্ত্রী একা সরাতে পারেন না বলে দাবি করেছেন রাহুল। তাঁর কথায়, রাত ২টোর সময় অলোক বর্মাকে সরিয়ে তাঁর অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে দেওয়া হয়েছে। সংবিধানকে অপমান করা হয়েছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, রাফালে নিয়ে কেন্দ্র যাতে চাপে না পড়ে, মোদী যাতে বিব্রত না হন, সেজন্যই অনৈতিকভাবে সিবিআই ডিরেক্টরকে সরানো হয়েছে।

কংগ্রেস সভাপতি সিবিআই নিয়ে আক্রমণ করতে গিয়ে রাফালে বিতর্ক টেনে এনে আক্রমণের নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদীকে। ফের বলেছেন, মোদী দুর্নীতি করেছেন। দেশের ৩০ হাজার কোটি টাকা নিয়ে অনিল আম্বানিকে দিয়েছেন। চুক্তি খেলাপি করেছেন। যার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, অর্থমন্ত্রক কেউ জানত না। নিজে ফ্রান্সে গিয়ে চুক্তি পাল্টে অনিল আম্বানির নাম ঢুকিয়েছেন নরেন্দ্র মোদী।

রাহুলের তোপ, মোদী দুর্নীতি করেছেন। এটা স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি ভয় পেয়েছেন। আর সেই দুর্নীতি ঢাকতে একেরপর এক নতুন দুর্নীতি করে চলেছেন। তবে এই সমস্তকিছুর জবাব মানুষ দেবে। বিরোধীরা বিজেপিকে ছাড়বে না।

অর্থাৎ রাফালে চুক্তি নিয়ে যে আগামিদিনে ভোটের প্রচারে বারবার কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করবে কংগ্রেস, তা এদিন ফের বুঝিয়ে দিলেন রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+