'পরপর ধর্ষণের ঘটনায় চুপ মোদী, লজ্জায় মাথা হেঁট দেশের', তোপ রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

রেওয়ারি, কেরলে সন্ন্যাসিনী ধর্ষণের পর এদিন ফের পানিপথে এক নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনা সামনে এসেছে। নানা প্রান্তে একের পর এক ঘটনায় নারীর সম্ভ্রম নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। তাতে দেশের মাথা হেঁট হলেও চুপ করে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কথা বলে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

পরপর ধর্ষণের ঘটনায় চুপ মোদী, লজ্জায় মাথা হেঁট দেশের

একেবারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগে রাহুল বলেছেন, 'মেয়েদের যৌন লাঞ্ছিত হতে হচ্ছে, প্রধানমন্ত্রী, এইসময়ে আপনার মৌন থাকা একেবারেই মানা যায় না। যে সরকার মহিলাদের সুরক্ষা দিতে পারে না, ধর্ষকদের খোলা ছেড়ে দেয়, সেই সরকারকে ধিক্কার জানাই।'

এদিন হরিয়ানার জিন্দে আর একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। দুজন পুরুষ এক মহিলাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। সোমবার ঘটনাটি ঘটেছে। অন্যদিকে কোচিতে সন্ন্যাসিনী ধর্ষণে অভিযুক্ত পাদ্রী ফ্র্যাঙ্কোর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছে।

রেওয়ারিতে সিবিএসই শীর্ষ স্থানাধিকারীর ধর্ষণে অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। তা নিয়ে রাজধানী তথা উত্তর ভারতে বিক্ষোভ চলছে। সবমিলিয়ে এই ধরনের পরপর কয়েকটি ঘটনায় কেন্দ্রকে চাপ সামলাতে হচ্ছে। সেই চাপই আরও বাড়িয়ে দিয়েছে রাহুল সহ বিরোধিদের আক্রমণ। হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মতো উত্তরের রাজ্যে এমন ঘটনা বারবার সামনে আসছে। আগামিদিনে ভোটের বাজারে নিরাপত্তা নিয়ে কংগ্রেস যে মোদী সরকারের টুঁটি চিপে ধরতে চলেছে তা এদিন রাহুল স্পষ্ট করে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+