নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলির পাশে দাঁড়িয়ে মোদী, শাহকে আক্রমণ রাহুল গান্ধীর
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তর পূর্বের রাজ্যগুলির পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তর পূর্বের রাজ্যগুলির পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাজ্যসভায় বিলটি নিয়ে বিতর্ক শুরু ঠিক আগে রাহুল গান্ধী এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেছেন, উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের তরফে অপরাধমূলক আচরণ করা হয়েছে।

উত্তর-পূর্বের রাজ্যগুলিকে সমর্থন রাহুলের
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আজ বনধ পালিত হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। বাংলাদেশিদের নাগরিকত্ব প্রদানের প্রতিবাদে সরব হয়েছে তারা। বিশেষ ভাবে উত্তাল হয়ে উঠেছে বিজেপি শাসিত অসম। বুধবার এর বিরোধিতায় সরব হয়েছেন রাহুল গান্ধীও। উত্তর পূর্বের রাজ্যগুলির পাশে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ টুইট করেছেন, ‘উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে অপরাধমূলক আচরণ করেছে মোদী সরকার। উত্তর পূর্বের রাজ্যগুলিকে সংকটে ফেলার চক্রান্ত চলছে। আমি উত্তর-পূর্বের রাজ্যগুলির আন্দোলনের পাশে রয়েছিল। তাঁদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।' গতকালও এই বিলকে অসাংবিধানিক বলে বিজেপিকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী।

নাগরিকত্ব বিলের প্রতিবাদে বনধ উত্তর পূর্বে
লোকসভায় নাগরিকত্ব বিল পাসের সঙ্গে সঙ্গে উত্তাল হয়ে উঠেছে উত্তর পূর্বের রাজ্যগুলি। আজ ১১ ঘণ্টার বনধ পালন হচ্ছে অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরাতে। সবকটিই বিজেপি শাসিত রাজ্য। তারপরেও এই প্রতিবাদ। বিশেষ করে উত্তাল হয়ে উঠেছে অসম। বনধের জেরে গুয়াহাটি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। দোকান বাজার সব বন্ধ। কোনও যান চলাচল করছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকটি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তার পরেও দফায় দফায় মিছিল করছেন আন্দোলনকারীরা।

রাজ্যসভায় বিল পেশ
আজই রাজ্যসভায় পেশ হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল। দুপুর ১২টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় বিলটি পেশ করবেন। এই বিলের বিরোধিতায় আগে থেকেই কোমর বেঁধে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে কংগ্রেস। তাতে সমর্থন জানাবে শিবসেনাও। লোকসভায় তাঁরা বিজেপিকে সমর্থন করলেও রাজ্যসভায় বিলের বিরোধতা করবে বলে জানিয়েছে। কারণ শিবসেনার অভিযোদ ভোট ব্যাঙ্কের কারণেই এই বিল পাস করাতে চাইছেন অমিত শাহরা।












Click it and Unblock the Notifications