লোকসভার আগে বড় ঘোষণা রাহুলের! ন্যূনতম আয়ের পর সব রাজ্যে কৃষিঋণ মকুব

ক্ষমতায় এলে দরিদ্রদের জন্য ন্যূনতম আয়ের ব্যবস্থা করবে কংগ্রেস। এই ঘোষণা আগেই করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

ক্ষমতায় এলে দরিদ্রদের জন্য ন্যূনতম আয়ের ব্যবস্থা করবে কংগ্রেস। এই ঘোষণা আগেই করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার তিনি ঘোষণা করলেন ক্ষমতায় এলে দেশের সব কৃষকদের জন্য কৃষিঋণে ছাড় দেওয়া হবে। রবিবার বিহারের পাটনায় জন আকাঙ্খা যাত্রা থেকে রাহুল গান্ধী ফের কৃষি ঋণকেই হাতিয়ার করেন।

লোকসভার আগে বড় ঘোষণা রাহুলের! ন্যূনতম আয়ের পর সব রাজ্যে কৃষিঋণ মকুব

সম্প্রতি বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ক্ষমতায় এসেই কংগ্রেস কৃষি ঋণ মকুব করার প্রতিশ্রুতি রক্ষা করেছে। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই নতুন সরকার প্রতিশ্রুতি রক্ষা করেছে। তারপর লোকসভার প্রাক্কালে রাহুল গান্ধী ঘোষণা করেন দরিদ্রদের জন্য ন্যূনতম আয়ের ব্যবস্থা করবেন তাঁরা।

রবিবার পাটনার জনসভা থেকে আরজেডি নেতা তেজস্বী যাদব, শরদ যাদবদের পাশে বসিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, কংগ্রেসের ক্ষমতায় আসার পরে দেশের সব কৃষককে ঋণ ছাড় দেওয়া হবে। মোদীজি দেশের কৃষকদের অপমান করেছেন। যদি আপনি কৃষকদের অপমান করেন, তাহলে কৃষকরা আপনাকে উত্তর দেবে।

অন্তর্বর্তীকালীন বাজেটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য আর্থিক অনুদান ঘোষণা করেছেন। তার দু-দিন পর কংগ্রেস ঘোষণা করল, তারা ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে। এদিনের সভা থেকে বিগত চার বছরে দেশে কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধী বলেন, দেশে কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ দরিদ্র থাকবে না। শুধু মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানেই কৃষিঋণ মকুব করা হবে না। কৃষি ঋণ মকুব করা হবে বাকি সমস্ত রাজ্যেও। কংগ্রেসই প্রথম এই সিদ্ধান্ত রূপায়ণ করতে চলেছে। তিনি জনতার উদ্দেশ্যে বলেছেন। আপনাদের শুধু একটা কাজ করতে হবে। আমাদের সুযোগ দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+