উত্তর-পূর্বের রাজ্যে ভোট! সম্মুখ সমরে ২দলের ২ হেভিওয়েট
২৮ নভেম্বর রাজ্যে নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখেই উত্তরপূর্বের ছোট রাজ্য মিজোরামে জোর কদমে চলছে প্রচার। মঙ্গলবার মিজোরামে যাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং বিজেপি সভাপতি অমিত শাহ।
২৮ নভেম্বর রাজ্যে নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখেই উত্তরপূর্বের ছোট রাজ্য মিজোরামে জোর কদমে চলছে প্রচার। মঙ্গলবার মিজোরামে যাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং বিজেপি সভাপতি অমিত শাহ।
|
কংগ্রেসের অভিযোগ
রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেসের অভিযোগ, এনডিএ নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাহুল গান্ধীর সভা বানচাল করার চেষ্টা চালাচ্ছে। কংগ্রেস সভাপতি দুটি সভা করার কথা রয়েছে। একটি হওয়ার কথা চম্পাই এবং অপরটি আইজলে। চম্পাইয়ে সভা নিয়ে কোনও অসুবিধা না থাকলেও, আইজনের সভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর।

অমিত শাহের ৩ সভা
বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিত শাহ মিজোরামে লংতলাই , মায়ানমার সীমান্তের চম্পাই এবং অসম সীমান্তের ভৈরেংতে-তে সভা করবেন। সোমবার সারাদিন মধ্যপ্রদেশের সভা করেছেন অমিত শাহ। নরসিংপুরের সভায় অমিতচত শাহ রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলে, তার মধ্যে মোদী ফোবিয়া তৈরি হয়েছে। সেইজন্য নিজের বক্তব্যে বারবার মোদী, মোদী বলছেন। রাহুল গান্ধী মোদীকে সরাতে চান। কিন্তু বিজেপি দারিদ্র, বেকারত্ব ও নিরক্ষরতা দূর করতে চায়।

মদ নিষিদ্ধ করা অন্যতম ইস্যু
এবারের নির্বাচনে অন্যতম ইস্যু হিসেবে উঠে আসছে মদ নিষিদ্ধ করার বিষয়টি। কংগ্রেস পুরোপুরি নিষিদ্ধ করার বিপক্ষে। বিজেপিও বিষয়টি নিয়ে মধ্যবর্তী পথ নিয়েছে।

ব্রু ভোটারদের জন্য যানবাহন নয়
মিজোরামের এনডিও কমিটি সবকটি রাজনৈতিক দলের কাছে আবেদনে জানিয়েছে, ব্রু ভোটারদের জন্য যেন কোনও যানবাহনের ব্যবস্থা করা না হয়। ব্রু ভোটাররা ত্রিপুরার শরণার্থী শিবিরে রয়েছে।

নির্বাচনে ১৫ মহিলা প্রার্থী
এবারের নির্বাচনে ২০০ জনের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ১৫ জন। যদিও রাজ্যে পুরুষ ভোটারদের থেকে বেশি মহিলা ভোটার সংখ্যা। ৭,৬৮, ১৮১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩,৭৪, ৪৯৬ জন। এবং মহিলা ভোটারের সংখ্যা ৩,৯৩,৬৮৫ জন। বিজেপি এই রাজ্য থেকে আগে কোনও আসন পায়নি। এবার তারা ৬ জন মহিলা প্রার্থী দাঁড় করিয়েছে।
(ছবি সৌজন্য: পিটিআই)












Click it and Unblock the Notifications