৬ বছর ধরে চিনকে খুঁচিয়েছে মোদী সরকার, জেরেই বেজিং ফুঁসে উঠেছে, ভিডিও বার্তায় তোপ রাহুলের
৬ বছর ধরে চিনকে খুঁচিয়েছে মোদী সরকার, জেরেই বেজিং ফুঁসে উঠেছে, ভিডিও বার্তায় তোপ রাহুলের
চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির জন্য মোদী সরকারকেই দায়ী করেছেন রাহুল গান্ধী। শুক্রবার একটি ভিডিও বার্তায় মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী বলেছেন, গত ৬ বছর ধরে মোদী সরকার ক্রমাগত চিনকে খোঁচা দিয়ে চলেছে। তার জেরেই চিনের এই আস্ফালন। অর্থাৎ রাহুল গান্ধী দাবি করেছেন লাদাখে বেজিংয়ের এই চরম পদক্ষেপের জন্য আসলে ভারতের মোদী সরকারই দায়ী।

মোদীকে আক্রমণ রাহুলের
লাদাখ সীমান্ত নিয়ে চিনের সঙ্গে ভারতের বিবাদের জন্য দায়ী একমাত্র মোদী সরকার। শুক্রবার ভিডিও বার্তায় এমনই অভিযোগ করেছেন রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন গত ৬ বছর ধরে চিনের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটিয়েছে মোদী সরকার। চিনকে নানা ভাবে খোঁচা দিয়েছে। যার জেরেই চিন লাদাখে আস্ফালন শুরু করে।

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি
মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবেশি রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। তার একমাত্র কারণ মোদী সরকারের বিদেশ নীতি এবং বাণিজ্য নীতি। মোদী সরকার চিনের প্রতি আগ্রাসী নীতি নেওয়াতেই পাল্টা আঘাত খেয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। শুধু চিন নয় মোদী সরকারের বিদেশনীতির কারণে, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে ভারতের।

লাদাখ নিয়ে আক্রমণ
সর্বদল বৈঠকে লাদাখ নিয়ে সব দল যখন সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে। কংগ্রেস তখন বারবারই অভিযোগ করেছেন স্পষ্ট করে লাদাখ পরিস্থিতি জানাচ্ছে না মোদী সরকার। ধোঁয়াশায় রাখা হচ্ছে বিরোধীদের। চিন ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছে বলেও অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী।

দেশের আর্থিক বৃদ্ধি ভেঙে পড়েছে
গত ৪০ বছরে সবচেয়ে খারাপ অর্থনীতির জায়গায় পৌঁছে গিয়েছে ভারত। প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে বিদেশনীতি এতোটাই ভয়ঙ্করতম জায়গায় চলে গিয়েছে যে চিনও সুযোগ বুঝে কোপ মেরেছে ভারতে। এমনই অভিযোগ করেছেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications