'ভাই' রাহুলের বিরুদ্ধে মুখ খুলে কোন কথা বলে ফেললেন বরুণ! রাজীবপুত্রের বিরুদ্ধে সঞ্জয়পুত্রের চরম তোপ
তাঁরা দু'জনেই গান্ধী পরিবারের সদস্য। কিন্তু ইন্দিরা গান্ধীর এই দুই নাতি ঘটনাক্রমে দুটি ভিন্ন পার্টির সদস্য।
তাঁরা দু'জনেই গান্ধী পরিবারের সদস্য। কিন্তু ইন্দিরা গান্ধীর এই দুই নাতি ঘটনাক্রমে দুটি ভিন্ন পার্টির সদস্য। সঞ্জয় গান্ধীর পুত্র বরুণ গান্ধী বিজেপির টিকিটে ফের একবার উত্তর প্রদেশের পিলিভিট থেকে লড়ছে, অন্যদিকে রাজীব পুত্র রাহুল গান্ধী উত্তরপ্রদেশেরই আমেঠি থেকে কংগ্রেসের হয়ে লড়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আর উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়েই এবার গান্ধী পরিবারের এক 'ভাই' আরও এক 'ভাই'য়ের বিরুদ্ধে তোপ দাগলেন।

বরুণ গান্ধী দাবি করেন, খুড়তুতো ভাই বোন রাহুল ও প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর 'ফর্মাল' সম্পর্ক রয়েছে। পাশাপাশি, বরুণের দাবি, রাহুলদের সঙ্গে তাঁর যা সম্পর্ক রয়েছে তা কেবলই তাঁর মা মানেকার জন্য রয়েছে। বরুণ বলেন, 'মা আমায় অনেক প্রতিকূলতার মধ্যে বড় করেছেন। আমার মা আমার পরিবার। বাকি সম্পর্ক আনুষ্ঠানিক। 'ল পাশাপাশি তিনি দাবি করেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিজেপির সঙ্গেই থাকবেন।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ছবি দেখতে হলে ক্লিক করুন]












Click it and Unblock the Notifications