গণতন্ত্রের খুন করা হয়েছে, মহারাষ্ট্র ইস্যুতে আক্রমণ রাহুলের
গণতন্ত্রের খুন করা হয়েছে মহারাষ্ট্রা। বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার সংসদ স্পিকার ওম বিড়লা তাঁকে বক্তব্য রাখতে বললে এমনই মন্তব্য করেন রাহুল।
গণতন্ত্রের খুন করা হয়েছে মহারাষ্ট্রা। বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার সংসদ স্পিকার ওম বিড়লা তাঁকে বক্তব্য রাখতে বললে এমনই মন্তব্য করেন রাহুল। তিনি বলেন এখানে প্রশ্নের কোনও অবকাশই নেই। মহারাষ্ট্রে সম্পূর্ণরূপে গণতন্ত্রের হত্যা করা হয়েছে। তিনি বলেন মহারাষ্ট্রের সরকার গঠনের বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। শীর্ষ আদালত রাজ্যপালকে বিজেপির সরকার গঠনের দাবির চিঠি দেখাতে বলেছেন। অন্যদিতে বিজেপিকে বিধায়কদের সমর্থন পত্রটিও আদালতে পেশ করতে বলা হয়েছে।

এর আগে কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরী মহারাষ্ট্রের বিজেপির রাজনীতির প্রতিবাদে মুলতুবির প্রস্তাবের নোটিস পেশ করেন। এই প্রতিবাদে সামিল হয়েছিল তৃণমূল কংগ্রেসও। রাতারাতি মহারাষ্ট্রে সরকার গড়েছে বিজেপি। রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের সিদ্ধান্তও রাতারাতি নেওয়া হয়েছে।
এনসিপি নেতা অজিত পাওয়ারের সমর্থন নিয়ে ফড়নবিশ মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাঁদের কাছে ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে। শিবসেনার অভিযোগ অজিত পাওয়ান এনসিপির দফতর থেকে সমর্থন পত্র চুরি করে সেটি রাজ্যপালের কাছে জমা দিয়েছে। এই নিয়ে এখন প্রবল টানাপোড়েন শুরু হয়েছে মহারাষ্ট্রে।












Click it and Unblock the Notifications