Raghav Chadha: বিজেপির হাতে মোটেই সুরক্ষিত হয় দেশ! বলছেন রাঘব চাড্ডা
Raghav Chadha Interview: বাদল অধিবেশনে নানা ইস্যুতে উত্তাল সংসদ। এরই মধ্যে বিতর্ক হয়েছে দিল্লি বিল নিয়েও। এই পরিস্থিতিতে বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আম আদমি পার্টির সাংসদ তথা আপের সর্বভারতীয় মুখপাত্র রাঘব চাড্ডা।
সম্প্রতি ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা মণিপুর সফর সেরে ফিরেছেন। তারপরই তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন তাঁরা। রাঘব চাড্ডা জানান, মণিপুরের কী পরিস্থিতি সেই বর্ণনাই তাঁরা দিয়েছেন রাষ্ট্রপতিকে। পাশাপাশি রাষ্ট্রপতি শাসনের আর্জিও জানিয়েছেন তাঁরা।

আপ সাংসদের দাবি, মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান সম্পর্কেও রাষ্ট্রপতি শাসনকে অবগত করেছেন তাঁরা। মণিপুর সম্পর্কে তিনি আরও বলেন, সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে বিজেপি। এবারের বাদল অধিবেশনে আপ-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দিল্লি সার্ভিস বিল। বিজেডি ও ওয়াইএসআরসিপি আগেই জানিয়ে দিয়েছিল যে তারা এই বিলকে সমর্থন করবে।
এই প্রসঙ্গে আপ সাংসদ বলেন, এমন কিছু বাধ্যবাধকতা নিশ্চয় আছে, যার জন্য তারা সমর্থন করছে। এই বিল জাতীয়তা-বিরোধী বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, যারা এই বিলকে সমর্থন করবে তাঁরা বরাবরের জন্য দেশ-বিরোধী হিসেবে চিহ্নিত হবে, আর যারা বিরোধিতা করবে, তারাই আসল দেশভক্ত।
রাঘবের দাবি, দিল্লি বিলে সফল হলে বিজেপি অন্যান্য রাজ্যেও এই পন্থা নেবে। এই বিলের বিরোধিতায় সমর্থন জোটাতে অরবিন্দ কেজরিওয়াল দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।
তবে জম্মু ও কাশ্মীর থেকে আর্টিকল ৩৭০ তুলে নেওয়ার সময় বিজেপিকে সমর্থন করেছিল আপ। এই প্রসঙ্গে রাঘব চাড্ডার যুক্তি, সেই সময় সেই সময় বিজেপি কোনও নোটিস দেয়নি আগে থেকে, সময়ও দেওয়া হয়নি কোনও দলকে। তবে এবার পরিস্থিতি তেমনটা ছিল না বলে মন্তব্য করেছেন তিনি।
রাঘব চাড্ডার দাবি, কেন্দ্রীয় সরকার কোনও বিতর্কে যেতে রাজি নয়। তিনি জানিয়েছেন, মণিপুর নিয়ে আলোচনা চেয়ে অন্তত ৬০টির বেশি নোটিস দেওয়া হয়েছে বিজেপি সরকারকে। রাজ্যসভায় প্রতিদিন সেই আর্জি জানানো হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।
সাংসদ মনে করেন, মণিপুর নিয়ে আলোচনার ইচ্ছা থাকলে এতদিনে সরকার নোটিস গ্রহণ করে নিত। তিনি আরও বলেন, আলোচনা তো হচ্ছেই না, উপরন্তু বর্ষীয়ান মন্ত্রীরা প্রতিদিন দাবি করছেন যে বিরোধীরাই আলোচনা করতে দিচ্ছেন না।
রাঘব চাড্ডা মনে করিয়ে দিয়েছেন জওহরলাল নেহরু থেকে শুরু করে মনমোহন সিং, প্রত্যেকেই বিরোধীদের দাবি মেনে নিয়েছিলেন। শুধু মণিপুর নয়, হরিয়ানার পরিস্থিতির কথাও উল্লেখ করেছেন রাঘব চাড্ডা। দুটি বিজেপি শাসিত রাজ্যেই অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications