NEET-PG Exam 2024: পরীক্ষার দু’ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্ন! নিট-পিজি পরীক্ষার আগে বড় ব্যবস্থা
NEET-PG Exam 2024: সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় তোলপাড় দেশ। প্রশ্নফাঁসের আশঙ্কায় নিটের পর একের পর এক পরীক্ষা বাতিল করা হয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিতে মোদী সরকার। প্রশ্নফাঁস ইস্যুতে ক্রমশ সরকারের চাপ বাড়াচ্ছে বিরোধীরা।
এই অবস্থায় NEET-PG-এর পরীক্ষায় (Exam) একেবারেই অন্য ধরনের সিদ্ধান্ত নেওয়া হল। জানা যাচ্ছে, প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর মাত্র দু'ঘন্টা আগে প্রশ্ন (NEET-PG Exam 2024) তৈরি করা হবে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় সরকারি অ্যান্টি সাইবার ক্রাইমের (Government's Anti-CyberCrime Body)। বৈঠকে ছিল ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন (National Board of Examinations for medical students) এর শীর্ষ আধিকারিকরাও। প্রশ্নফাঁস রুখতে একাধিক বিষয়ে এদিন আলোচনা হয়। চলতি মাসেই NEET-PG -এর পরীক্ষা (Exam) রয়েছে। তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
আর সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে, ফাঁস রুখতে পরীক্ষা শুরুর দু'ঘন্টা আগে প্রশ্ন তৈরি করা হবে। ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত ২৩ জুন NEET-PG-এর পরীক্ষা (Exam) ছিল। কিন্তু পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে হঠাত করেই বাতিল করে দেওয়া হয় তা। আচমকাই ২৪ ঘণ্টা আগে এভাবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ তৈরি হয় পরীক্ষার্থীদের মধ্যে।
অনেকে এই বিষয়ে ক্ষোভ উগরে দেন। পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা জানায়, পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। আর সেজন্য এই সিদ্ধান্ত। এমনকি নিয়ামক সংস্থা 'দ্য ন্যাশনাল বোর্ড অফ এগ্জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস' প্রশ্নফাঁস নিয়ে সতর্ক করে অ্যালার্ট ইস্যু করেছিল। অন্যদিকে বাতিল হয়ে যাওয়া পরীক্ষা চলতি মাসেই হবে বলে খবর। আর সেই পরীক্ষা নিয়ে নজিরবিহীন ব্যবস্থা সরকারের। বলে রাখা প্রয়োজন, পরীক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ করতে শিক্ষামন্ত্রকের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে একাধিক কমিটি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications