প্রধানমন্ত্রী নিরাপত্তায় ত্রুটি নিয়ে এবার বড় পদক্ষেপ পাঞ্জাব পুলিশের

প্রধানমন্ত্রী নিরাপত্তায় ত্রুটি নিয়ে এবার বড় পদক্ষেপ পাঞ্জাব পুলিশের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গলদ এই নিয়ে আলাদা করে এফআইআর দায়ের করল পাঞ্জাব পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রীর কনভয় দীর্ঘ ২০ মিনিট রাস্তায় আটকে থাকার ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই নিয়ে পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পাঞ্জাব পুলিশের গাফিলতিতেই সেিদন প্রধানমন্ত্রী মোদীকে আটকে থাকতে হয়েছিল মাঝ রাস্তায়। যদিও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গলদ নিয়ে অভিযোগ উঠেছে। ফিরোজপুরে সভা করতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বুধবার তাঁর কনভয় ফিরোজপুরে যাওয়ার পথেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা। যার জেরে ফিরোজপুরে ঢোকার আগে আটকে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। প্রায় ২০ ঘণ্টা ফ্লাইওভারে আটকে ছিল কনভয়। তারপরেই ফিরোজপুরের সভা বাতিল করে ফিরে যান তিনি। মোদীর এই ফিরে যাওয়া নিেয় তোলপাড় চলছে গোটা দেশে।

তথ্য ফাঁসের অভিযোগ

তথ্য ফাঁসের অভিযোগ

প্রধানমন্ত্রী মোদীর যাত্রা পথের তথ্য কিভাবে ফাঁস হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্য পুলিশের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। যদিও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দাবি করেছেন এই তথ্য রাজ্য পুলিশের কাছে থাকে না। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন পথে যাবে কীভাবে যাবেন পুরোটাই দেখে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা। রাজ্যপুলিশের কাছে এই নিয়ে কোনও তথ্যই থাকে না। কাজেই এই ঘটনায় রাজ্যপুলিশের কোনও হাত নেই বলে দাবি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নি।

এফআইআর দায়ের

এফআইআর দায়ের

পাঞ্জাব পুলিশ এই ঘটনা নিয়ে পৃথক এফআইআর দায়ের করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তদন্তকারীদল ফিরোজপুরে পৌঁছেছে। তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছে। পাঞ্জাব সরকারও পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করেছে। তারা তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে বলে জানিয়েছে। এই নিয়ে কংগ্রেস বিজেপি তরজাও শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস পাল্টা আক্রমণ শানিয়ে বলেছে ফিরোজপুরে মোদীর সভায় লোক হয়নি জেনেই মোদী নিরাপত্তায় ত্রুটির নাটক করছেন। ৭০০০০ আসনের মধ্যে ৭০০টি আসন ভরেছিল মাত্র।

চান্নিকে ফোন সোনিয়ার

চান্নিকে ফোন সোনিয়ার

প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও। তিনি এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখাও করেছেন। এদিকে শুক্রবার সকালেই এই নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নিকে ফোন করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেছেন প্রধানমন্ত্রী নিরাপত্তা ত্রুিট নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এদিকে আবার সংযুক্ত মোর্চার পক্ষ থেকে দাবি করা হয়েছে বিক্ষোভের দিন তাঁরা জানতেন না সেই পথ দিয়েই প্রধানমন্ত্রী মোদী যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+