রাজনৈতিক ফায়দা লুঠতে পাঁচকুলায় হিংসা দমনে ব্যবস্থা নেয়নি খট্টর সরকার, তোপ হাইকোর্টের
হরিয়ানার পাঁচকুলায় গুরমিত রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার পরে হওয়া হিংসার ঘটনায় একেবারে সরাসরি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।
হরিয়ানার পাঁচকুলায় গুরমিত রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার পরে হওয়া হিংসায় ৩১ জনের প্রাণ গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন ২৫০ জন। এই ঘটনায় একেবারে সরাসরি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

বিজেপি শাসিত হরিয়ানায় ভোট ব্যাঙ্ক ধরে রাখতে মনোহর লাল খট্টর সরকার পাঁচকুলায় হিংসা ছড়ানোর পরও তা কমানোর প্রয়োজনীয়তা অনুভব করেনি। হাইকোর্টের মতে, এটা রাজনৈতিক আত্মসমর্পণ ছাড়া আর কিছু নয়।
শুক্রবার পাঁচকুলায় লক্ষাধিক ডেরা সাচা সমর্থক আদালতের বাইরে ভিড় করে। পরে রায় বেরনোর পরে গোটা এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। হিংসা ও পুলিশের পাল্টা প্রতিরোধে মোট ৩১ জনের প্রাণ গিয়েছে।
সেই ঘটনার শুনানি ছিল এদিন আদালতে। সেখানেই হরিয়ানা সরকারকে কার্যত ভর্ৎসনায় ভরিয়ে দিয়েছে মহামান্য আদালত। তবে তাতে সরকারের কতটা হুঁশ ফিরেছে সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications