বাবা আমায় ধর্ষণ করেছে, ওকে শাস্তি দিন, আর্জি হরিয়ানার স্কুলছাত্রীর

ওই কিশোরীর বয়ানে জানা গিয়েছে তার গ্রামেরই একদল তরুণ গত দু মাসে দুবার ধর্ষণ করে তাকে। মেয়েটিকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্তরা সবাই গ্রেফতার হয়েছে। এই ঘটনার আতঙ্ক থেকে বেরতে না বেরতেই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও অমানবিক পরিস্থিতির সম্মুখীন হল ওই কিশোরী।
পুলিশকে পীড়িতা জানিয়েছে, শুধু গ্রামের তরুণরা নয়, দীর্ঘদিন ধরে বাড়ির অন্দরেই নিজের বাবার বিকৃত যৌন লালসার শিকার হয়েছে সে। মেয়েটি তার বয়ানে জানিয়েছে গত বছরের সেপ্টেম্বরে বাবা তাকে ধর্ষণ করে।
'বাবা বলেছিল কারোর কাছে মুখ খুললেই আমাকে খুন করবে'
মেয়েটির কথায়,বাবা বলেছিল কারোর কাছে মুখ খুললেই আমাকে খুন করবে। আমি পড়াশোনা করতে চাই। কিন্তু আমার বাবা আমাকে যৌন পেশায় যেতে বাধ্য করছে। দয়া করে আমাকে বাঁচান।
যদিও মেয়েটির মা জানিয়েছেন, বাড়িতে যে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। মেয়ে আগে কখনও এবিষয়ে তাঁকে কিছু বলেনি বলেও জানিয়েছেন তিনি। আসল ঘটনা জানার পর স্বামীর জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তির আর্জি জানিয়েছেন পীড়িতার মা।
স্থানীয় একটি এনজিও মেয়েটিকে পুলিসের কাছে নিয়ে এলে তার ঘটনা প্রকাশ্যে আসে। মেয়েটি জানিয়েছে সে আর বাড়ি ফিরে যেতে চায় না।
নিগৃহীতা কিশোরীর বাবাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
আমার বাবা আমাকে ধর্ষণ করেছে। আমি আর বাবার সঙ্গে থাকতে চাই না। ওই লোকটার শাস্তি হওয়া উচিৎ। আমি বিচার চাই। পুলিসের কাছে দাবি জানিয়েছে ওই স্কুল ছাত্রী। মেয়েটি আপাতত ওই এনজিও-টির তত্ত্বাবধানে রয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications