অধিক বাসযোগ্য বিজেপি শাসিত রাজ্যের শহর! তালিকায় আছে কি মমতার শহর, জেনে নিন বিস্তারিত

পুনে, নবি মুম্বই এবং বৃহৎ মুম্বই, মহারাষ্ট্রের এই তিন শহর হল দেশের বাসযোগ্য শহরগুলির মধ্যে প্রথম তিন স্থানে।

পুনে, নবি মুম্বই এবং বৃহৎ মুম্বই, মহারাষ্ট্রের এই তিন শহর হল দেশের বাসযোগ্য শহরগুলির মধ্যে প্রথম তিন স্থানে। অন্যদিকে, উত্তর প্রদেশের রামপুর, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এবং বিহারের রাজধানী পটনা ১১১ শহরের একেবারের পিছনের দিকে রয়েছে।

অধিক বাসযোগ্য বিজেপি শাসিত রাজ্যের শহর! তালিকায় আছে কি মমতার শহর, জেনে নিন বিস্তারিত

শাসন, সামাজিক, পরিকাঠামো এবং অর্থনৈতিক পরিকাঠামোর নিরিখে শহরগুলি স্থান নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ৭৮ টি সূচক রাখা হয়েছিল। তবে এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ অংশ না নেওয়ায়, রাজ্য থেকে কোনও শহর এই তালিকায় স্থান পায়নি।

কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরি সোমবার শহরগুলির লিভিং ইনডেক্স রিপোর্ট প্রকাশ করেছেন। এই তালিকায় প্রথম দশে পুনে, নবি মুম্বই এবং বৃহৎ মুম্বই ছাড়াও স্থান পেয়েছে তিরুপতি(অন্ধ্রপ্রদেশ), চণ্ডীগড়, থানে(মহারাষ্ট্র), রায়পুর(ছত্তিসগড়), ইন্দোর( মধ্যপ্রদেশ), বিজয়ওয়াড়া( অন্ধ্রপ্রদেশ) এবং ভোপাল( মধ্যপ্রদেশ)।

১০৬ থেকে ১১১ তম শহরগুলি হল ইটানগর, ভাগলপুল, বিহারশরিফ, পটনা, কোহিমা এবং রামপুর।

নগরোন্নয়নে বিভিন্ন ম্যাট্রিক্সের নিরিখে শহরগুলিকে নম্বর দেওয়া হয়েছে। এছাড়াও সামনের দিনগুলিতে
সেসব জায়গায় কোন ধরনের উন্নয়ন ফলপ্রসূ হতে পারে তাও জানানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

যদিও অনেক বিশেষজ্ঞ এই ধরনের শহর নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। কেননা শহরগুলির অর্থনৈতিক অবস্থা, জনসংখ্যার বিচার কতটা করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

উদাহরণ হিসেবে রাজধানী দিল্লিতে তিনটি পুর কর্পোরেশন রয়েছে। যার মধ্যে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন ৬৫ তম স্থানে রয়েছে। চেন্নাই রয়েছে ১৪ তম স্থানে। অন্যদিকে, কলকাতা-সহ পশ্চিমবঙ্গের ৪ টি শহর এই সমীক্ষায় অংশগ্রহণই করেনি।

একইসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, সেরা দশ শহরের ৭ টিই বিজেপি শাসিত রাজ্যের। অন্যদিকে প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারানসী এই তালিকায় ৩৩ তম স্থানে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+