গত চার মাসে প্রভিডেন্ট ফান্ড থেকে উঠল ৩০ হাজার কোটি, নেপথ্য কারণ সম্পর্কে কি বলছে ইপিএফও

গত চার মাসে প্রভিডেন্ট ফান্ড থেকে উঠল ৩০ হাজার কোটি, নেপথ্য কারণ সম্পর্কে কি বলছে ইপিএফও

করোনা আবহেই শুরুতেই সরকারি কর্মচারী পেনশন তোলার নিয়মে বেশ কিছু নিয়ম শিথিল করতে দেখা যায় কেন্দ্রকে। যেকোনো ব্যক্তিকে পেনশন তহবিল থেকে ৭৫ শতাংশ টাকা তোলারও অনুমতি দেওয়া হয় সরকারি ভাবে। তারপরেই দেখা যাচ্ছে প্রভিডেন্ট ফান্ডের ৮০ লক্ষ গ্রাহক এপ্রিল থেকে এখনও পর্যন্ত ৩০ হাজার কোটি টাকা তুলেছেন। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে আরও ১ কোটি গ্রাহক প্রভিডেন্ট থেকে একটা বড় অর্থরাশি তুলতে চলেছেন বলে জানা যাচ্ছে।

গত চার মাসে প্রভিডেন্ট ফান্ড থেকে উঠল ৩০ হাজার কোটি, নেপথ্য কারণ সম্পর্কে কি বলছে ইপিএফও


এদিকে লকডাউনের মাঝেই আর্থিক কষ্ট লাঘু করতে এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও তাঁর মোট ৬ কোটি গ্রাহকের জন্য ১০ লক্ষ কোটির একটি অতিরিক্ত তহবিল ঘোষণা করে বলে জান যায়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার একটা বড় অংশ এপ্রিল থেকে শুরু করে জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে তোলা হয়েছে। এর কারণ হিসাবে অবশ্য বিভিন্ন কর্মক্ষেত্রে লাগাতার ছাঁটাই, আর্থিক মন্দাকেই দুষছেন ইপিএফও-র আধিকারিকেরা।

সূত্রের খবর, মোট প্রত্যাহারের মধ্যে প্রায় ৩০ লক্ষ ইপিএফও গ্রাহক কোভিড তহবিল থেকে ৮০০০ কোটি টাকা তুলেছেন। পাশাপাশি বাকি ৫০ লক্ষ গ্রাহক চিকিত্সাজনিত সমস্যার কারণে আরও ২২ হাজার কোটি টাকা প্রভিডেন্ট ফান্ড থেকে তুলেছেন বলে জানা যাচ্ছে। এদিকে এর আগে ইপিএফওতে নিবন্ধিত কর্মীরা তিন মাসের জন্য বা মূল মজুরি ও মহার্ঘ্য ভাতার মোট পরিমাণের ৭৫% অবধি তুলতে পারবেন বলেও জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর ঘোষণার পরেই কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সকলকে এই বিষয়ে অবগত করা হয়। তারপরেই এই বিপুল অর্থরাশি তোলা হয় বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+