নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে উত্তপ্ত অসম সহ উত্তপূর্ব

নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে উত্তপ্ত অসম সহ উত্তপূর্ব

অসমে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-র বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হল। রাজ্যে টানা আন্দোলন চলছে। এরই মধ্যে বুধবার কেন্দরীয় ক্যাবিনেটের অনুমোদন পেয়ে গিয়েছে বিলটি। জানা গিয়েছে সোমবার বিলটিকে লোকসভায় পেশ করা হবে।

ঘেরাও হন সর্বানন্দ সোনোয়াল

ঘেরাও হন সর্বানন্দ সোনোয়াল

ইতিমধ্যে নাগরিকত্ব বিলের বিরোধিতার ফলস্বরূপ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিজের বাড়িতেই ঘেরাও করা হয়েছিল। অবস্থা এমনই চরমে পৌঁছায়, যে তাঁকে চপার নিয়ে বাড়ির ছাদ থেকে উড়ে যেতে হল কর্ম স্থানে।

উত্তর-পূর্বাঞ্চল জুড়ে আন্দোলন

উত্তর-পূর্বাঞ্চল জুড়ে আন্দোলন

উল্লেখ্য, গোটা উত্তর-পূর্বাঞ্চল জুড়ে চলছে নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী আন্দোলন। যে আন্দোলনে সামিল হয়েছেন বিজেপির শরিকরাও। আর এর মধ্যেই আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করা হবে।

এনআরসি নিয়ে সমালোচিত হয়েছিল সরকার

এনআরসি নিয়ে সমালোচিত হয়েছিল সরকার

এর আগে নাগরিকত্ব আইন এর কথা মাথায় রেখে অসমে এনআরসি প্রয়োগ করা হয়েছিল। আর তাতেই দেশজুড়ে উঠেছিল সমালোচনার ঝড়। কারণ এনারসি প্রয়োগে আসাম থেকে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ গেছে বলে জানা গেছে। যদিও দাবি করা হয়েছিল তার মধ্যে ১১ লক্ষ হিন্দুর নাম আছে। ঠিক এরপর থেকেই আসামসহ সমস্ত দেশজুড়ে শুরু হয় এনআরসির বিরোধিতা। এনআরসির বিরোধিতায় নামে দেশের সমস্ত বিরোধী দলগুলি।

অসম ছাত্র সংস্থার নেতৃত্বে আন্দোলন

অসম ছাত্র সংস্থার নেতৃত্বে আন্দোলন

ভারতবর্ষের উত্তর-পূর্বাঞ্চল এলাকাজুড়ে চলছে নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি বিরোধী আন্দোলন। আন্দোলনের নেতৃত্বে রয়েছে সারা অসম ছাত্র সংস্থা। গোটা উত্তর-পূর্বে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আসুর সমর্থকরা।

বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে জোট শরিকদের

বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে জোট শরিকদের

দেশের সর্বত্র বিজেপির জোট শরিকদের সাথে তাঁদের দূরত্ব বাড়ছে। ইতিমধ্যে ত্রিপুরা এবং অসামে তাদের জোট শরিক আইপিএফটি এবং বিপিএফ নেতা ও বোড়োল্যান্ড টেরিটরি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। অসমে বিজেপির জোট শরিক নেতা এবং বোড়োল্যান্ড টেরিটরি চেয়ারম্যান মহিলা বিরোধিতায় সরব অন্যদিকে নাগরিকত্ব বিলের সমর্থনে পাল্টা বিজেপি সমর্থক রা এদিন বড়োল্যান্ড টেরিটরি কাউন্সিল চেয়ারম্যান হাগ্রামা মহিলারিকে কালো পতাকা দেখায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+