চন্দ্রযান ২-এর সঙ্গে জুড়েছে এনআরসি! 'উদ্বেগে' অন্যতম উপদেষ্টা
চন্দ্রযান ২ নিয়ে এখনও হাল ছাড়তে নারাজ ইসরোর বিজ্ঞানীরা। যদিও এর সঙ্গে কার্যত যুক্ত হয়ে গিয়েছে এনআরসিও।
চন্দ্রযান ২ নিয়ে এখনও হাল ছাড়তে নারাজ ইসরোর বিজ্ঞানীরা। যদিও এর সঙ্গে কার্যত যুক্ত হয়ে গিয়েছে এনআরসিও। এনআরসিতে নেই চন্দ্রযান ২ -এর অন্যতম উপদেষ্টা তথা অসমের বিশিষ্ট বিজ্ঞানী জিতেন্দ্রনাথ গোস্বামীর নাম। ৩১ অগাস্ট প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকায় নেই বিজ্ঞানী জিতেন্দ্রনাথ গোস্বামী এবং তাঁর পরিবারের সদস্যদের নাম।

সংবাদ মাধ্যমকে ওই বিজ্ঞানী জানিয়েছেন, গত ২০ বছর ধরে পরিবার নিয়ে তিনি আহমেদাবাদে থাকেন। ফলে এনআরসিতে অন্তর্ভুক্তির জন্য যেসব কাগজপত্র দরকার তা তিনি যোগার করতে পারেননি। কিন্তু পরিবারের অন্য। সদস্যরা অসমেই থাকেন। জোরহাটে তাঁদের জমি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। যদি ভবিষ্যতে কোনও সমস্যা দেখা দেয় তাহলে জমির দলিল দেখিয়ে কিছু করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
জিতেন্দ্রনাথ গোস্বামী অসম বিধানসভার স্পিকার হিতেন্দ্রনাথ গোস্বামীর ভাই।
জিতেন্দ্রনাথ গোস্বামী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলবেন। পরবর্তী পদক্ষেপ কী নেওয়া উচিত, তা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। এলাহাবাদে থাকায় সেখানেই তিনি ভোট দেন বলে জানিয়েছেন। ভবিষ্যতে অসম ফিরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। তাই তিনি বিষয়টি বিশেষ কোনও সমস্যা তৈরি করবে না বলেই মনে করছেন তিনি।
স্পিকার হিতেন্দ্রনাথ গোস্বামী জানিয়েছেন, তাঁর ভাইয়ের নাম এনআরসিতে নেই। সে সেরকম কোনও আগ্রহও দেখায়নি। স্থায়ীভাবে সে আহমেদাবাদে থাকে। তাই সেই ব্যাপারটি নিয়ে আগ্রহ দেখায়নি।












Click it and Unblock the Notifications