হিংসার আগুনে থমথমে অসম, প্রশাসন নিল কড়া পদক্ষেপ
দেশের লোকসভা নির্বাচনের মধ্যেই উত্তর পূর্বের অসমে জ্বলে উঠল সাম্প্রদায়িক হিংসার আগুন। অসমের হাইলাকাণ্ডিতে দুটি সম্প্রদায়ের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর এসেছে।
দেশের লোকসভা নির্বাচনের মধ্যেই উত্তর পূর্বের অসমে জ্বলে উঠল সাম্প্রদায়িক হিংসার আগুন। অসমের হাইলাকাণ্ডিতে দুটি সম্প্রদায়ের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর এসেছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রায় ১২ টি দোকান, আগুন জ্বলেছে ১৫টির মতো গাড়িতে।

সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী , পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনার সাহায্য চেয়েছে অসম প্রশাসন। অসমের হাইলকান্ডির ঘটনায় শুক্রবার সন্ধ্যে ৬ টা থেকে কারফিউ জারি হয়েছে গোটা জেলায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, একাধিক নিষেধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।
এলাকার বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি হয়েছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে, শিলচর, করিমগঞ্জের মতো একাধিক এলাকায়। ঘটনা ঘিরে প্রশাসন সতর্কতা অবলম্বন করেছে বলে খবর।












Click it and Unblock the Notifications