সরকারি বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী- কুলদীপ সিং সেনগারের ছবি, ‌সুর চড়ালেন কংগ্রেস নেত্রী

উত্তর প্রদেশের সরকারি বিজ্ঞাপনে উন্নাও ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত কুলদীপ সিং সেনগারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি একই সঙ্গে ছাপা হয়েছে খবরের কাগজে।

উত্তর প্রদেশের সরকারি বিজ্ঞাপনে উন্নাও ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত কুলদীপ সিং সেনগারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি একই সঙ্গে ছাপা হয়েছে খবরের কাগজে। তাও আবার স্বাধীনতা দিবসের দিনই উত্তর প্রদেশেপ একটি সংবাদ পত্রে ছাপা হয় ওই বিজ্ঞাপন।

প্রধানমন্ত্রী- কুলদীপের একসঙ্গে ছবি, ‌কটাক্ষ প্রিয়াঙ্কার

কয়েকদিন আগেই যাকে দল থেকে ছেঁটে ফেলেছে বিজেপি এমন এক বিধায়কের ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই বিজ্ঞাপনে ছাপা হয়েছে। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র সেই বিজ্ঞাপনের ছবি টুইট করে লিখেছে '‌যথেষ্ট হয়েছে। এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। সব কিছুর একটা সীমা থাকা দরকার‌'‌।

কয়েকদিন আগেই উন্নাওয় ধর্ষণকাণ্ডে নির্যাতিতার গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে হত্যার পরিকল্পনা করেছিল জেলে বন্দি এই বিজেপি বিধায়ক। ধর্ষণের অভিযোগে জেলে র‌য়েছে সে। তার বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে বিজেবি। তদন্তে গাফিলতির অভিযোগে যোগী সরকারকে এই নিয়ে ভর্ৎসনাও করেছে সুপ্রিম কোর্টে। তারপরেও কীভাবে সরকারি বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে জায়গা করে নিতে পারেন ধর্ষণে অভিযুক্ত এই বিজেপি বিধায়ক। এই নিয়ে প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র‌।

এই নিয়ে আবার বিজেপির অঞ্জু কুমার দিক্ষিত সাফাই গেয়েছেন। তিনি বলেছেন ধর্ষণে অভিযুক্ত হলেও এবং দল ছেঁটে ফেললেও কুলদীপ সিং এখনও এলাকার বিধায়ক। সেকারণেই এলাকার কোনও সরকারি কাজের বিজ্ঞাপনে তাঁর ছবি দেওয়া হয়েছে। এদিকে বিজেপির উত্তর প্রদেশের মুখপাত্র শলাভিমানি ত্রিপাঠি কিন্তু সরাসরি দায় ঝেড়ে ফেলে বলেছেন, এই বিজ্ঞাপনের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। কোনও একজনের ব্যক্তিগত ইচ্ছের ভিত্তিতেই এই বিজ্ঞাপন ছাপা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+