ওয়ার্কিং কমিটিতে নেই নাম! কংগ্রেস হিন্দু উপাধিকে ঘৃণা করে, আর কী বললেন প্রিয়ঙ্কা গান্ধীর সহযোগী আচার্য
আশায় ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে নাম অন্তর্ভুক্ত হবে। কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে নাম নেই। ফলে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন আচার্য প্রমোদ কৃষ্ণম। নেতাদের নাম উল্লেখ না করে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ করেছেন তিনি।
আচার্য প্রমোদ কৃষ্ণমের পরিচিতি প্রিয়ঙ্গা গান্ধীর সহযোগী হিসেবে। কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে স্থান না পেয়ে তিনি অভিযোগ করেছেন দলের কিছু নেতা হিন্দু উপাধিকে ঘৃণা করেন। দলকে বামপন্থী রাস্তায় নিয়ে যেতে চান। তিনি দাবি করেছেন, এইসব নেতারা বন্দেমাতরমকেও তুচ্ছ বলে মনে করেন।

ওয়ার্কিং কমিটি থেকে তাঁকে বাদ দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি কংগ্রেসের সমালোচনা করেছিলেন। তিনি বলেছেন, দলের কিছু গুরুত্বপূর্ণ সদস্য তাঁর পোশাক ও তিলক নিয়ে অসন্তুষ্ট, যা তিনি এই জীবনে সরাতে পারবেন না।
প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির ৩৯ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে গান্ধী পরিবারের তিন সদস্য রয়েছেন। পাঁচ নম্বরে নাম রয়েছে অধীর চৌধুরীর। এবার সেখানে শচীন পাইলট এবং শশী তারুরে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে প্রিয়ঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত হওয়ার পরেও প্রমোদ কৃষ্ণমকে সিডব্লুসিতে অন্তর্ভুক্ত করা হয়নি।
তবে দল তার নাম সিডব্লুসিতে অন্তর্ভুক্ত না করলেও, হেভিওয়েট পবন খেরা, সলমন খুরশিদ, জয়রাম রমেশ, কুমারী শৈলজা, রাজীব শুক্লা, গীপেন্দর সিং হুডা ও শশী তারুরের নাম সেখানে থাকায় অভিনন্দন জানিয়েছেন। আচার্য প্রমোদ কৃষ্ণ বলেছেনএটি দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের প্রমাণ হিসেবে কাজ করে।
-
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ












Click it and Unblock the Notifications