সব কিছু কেনা যায় না! কর্নাটক নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি প্রিয়ঙ্কার
কর্নাটকে ১৪ মাসের পুরনো কংগ্রেস-জেডিএস জোট সরকারের পতন নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী ভডরা।
কর্নাটকে ১৪ মাসের পুরনো কংগ্রেস-জেডিএস জোট সরকারের পতন নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী ভডরা। টুইট করে তিনি বলেন, একদিন বিজেপি বুঝতে পারবে সব কিছু কিনে নেওয়া যায় না। বেশ কয়েকজন বিধায়ক ইস্তফা দেওয়ার পর সংখ্যালঘু হয়ে পড়ে কর্নাটকের জোট সরকার। মঙ্গলবার ভোটাভুটিতে ১০৫-৯৯ ভোটে হেরে যায় জোট সরকার।

দলীয় জোট সরকারের বিদায়ে বিজেপিকেই দায়ী করেছে কংগ্রেস। টাকা দিয়ে সরকার ভাঙার অভিযোগ করেছে কংগ্রেস। এব্যাপারে প্রিয়ঙ্কা টুইটও করেছেন। তিনি বলেছেন, একদিন বিজেপি দেখবে, সবকিছু কেনা যায় না। পাশাপাশি তাঁর দাবি সব মিথ্যাই প্রকাশ হয়ে পড়বে।
কর্নাটকে জোট সরকারের পতনে ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিএস ইয়েদুরাপ্পা। তিনি এনিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
সিনিয়র কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল কর্নাটকের জোট সরকার পড়ে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন। বিষয়টিকে তিনি রাজনৈতিক ঘোড়া কেনা বেচা বলেও অভিযোগ করেছেন। নাম না করে বিজেপির সমালোচনায় সরব হয়েছেন রাহুল গান্ধীও।
অন্যদিকে বিজেপির তরফে কর্নাটক সরকার পড়ে যাওয়াকে কাজের ফল বলে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি কংগ্রেস জেডিএস জোট সরকারকে অপবিত্র জোট বলেও বর্ণনা করা হয়েছে।












Click it and Unblock the Notifications