কোনও FIR কপি দেখানো হয়নি, আইনজীবীকেও আসতে দিচ্ছে না, ফুঁসে উঠলেন প্রিয়াঙ্কা
কোনও FIR কপি দেখানো হয়নি, আইনজীবীকেও আসতে দিচ্ছে না, ফুঁসে উঠলেন প্রিয়াঙ্কা
লখিমপুরে যাওয়ার আগেই গ্রেফতার করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে। কিন্তু কংগ্রেসের সাধারণ সম্পাদক দাবি করেছেন তাঁকে এফআইআরের কপি পর্যন্ত দেখানো হয়নি। এমনকী তাঁর আইনজীবীকেও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। যোগী সরকার তাঁকে বেআইনিভাবে আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।

বেআইনি ভাবে আটক
সীতাপুরের গেস্ট হাউসে যোগীর পুলিসের হাতে গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী দাবি করেছেন তাঁকে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে সেখানে। কারণ উত্তর প্রদেশ পুলিশ এখনও তাঁকে কোনও রকম এফআইআরের কপি দেখায়নি। গত ৩৮ ঘণ্টা ধরে তাঁকে সীতাপুরের গেস্ট হাউসে রাখা হয়েছে। অথচ তাঁর গ্রেফতারির আইনি কাগজ দেখাতে পারছে না উত্তর প্রদেশ পুলিশ। তিনি অভিযোগ করেছেন তাঁর আইনজীবীকে পর্যন্ত দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকী গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ করতে হয়। সেটাও করছে না উত্তর প্রদেশ পুলিশ।

প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর
লখিমপুরে যাওয়ার আগেই আটকে দেওয়া হয়েছিস প্রিয়াঙ্কা গান্ধীকে। সোমবার ভোর ৬টা নাগাদ তাঁকে আটকে দওয়া হয় সীতাপুরের কাছে। সেখানেই তাঁকে আটক করে রাখা হয়েছিল। তারপরেই পুলিশ মঙ্গলবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। প্রিয়াঙ্কা গান্ধী সহ ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তারপরেই সীতাপুরের গেস্ট হাউসে তাঁকে বন্দি করে রাখা হয়।

রাহুল যাবেন লখিমপুর
আগামিকাল লখিমপুর যাবেন রাহুল গান্ধী। সূত্রের খবর রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিশেষ প্রতিনিধিদল যাবেন লখিমপুরে। আজ সেখানে গিয়েছিল তৃণমূল কংগ্রসের বিশেষ প্রতিনিধিদল। ছদ্মবেশেই সেখানে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রস সাংসদরা ছিলেন সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদাররা। উত্তর প্রদেশ পুলিশের চোখে ধুলো দিয়েই এক প্রকার সেখানে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সেখানে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।

লখিমপুরে উত্তেজনা
গতকাল থেকেই লখিমপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে টহল দিচ্ছে এসএসবি জওয়ানরা। লখিমপুরের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী কথা বলেছেন অমিত শাহের সঙ্গে। লখিমপুরে এখনও দেহ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। তাঁরা কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারির দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে পিষে মারা হয়েছে ৮ জন কৃষককে এমনই অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।












Click it and Unblock the Notifications