লক্ষ্য লোকসভা নির্বাচন! রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পা দিলেন প্রিয়ঙ্কা
লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে বড় চমক কংগ্রেসের। ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীর কন্যা প্রিয়ঙ্কা গান্ধীকে এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে।
লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে বড় চমক কংগ্রেসের। ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীর কন্যা প্রিয়ঙ্কা গান্ধীকে এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তিনি এই দায়িত্ব নেবেন বলে এআইসিসি-র তরফে জানানো হয়েছে।

বছরের পর বছর ধরে জল্পনা
প্রিয়ঙ্কা গান্ধীর রাজনীতিতে আসা নিয়ে দশকের পর দশক ধরে জল্পনা চলে আসছে। কংগ্রেসের নির্বাচনী প্রচারে অংশ নিলেও কংগ্রেসের কোনও পদ তিনি নেননি। ৪৭ বছরের প্রিয়ঙ্কার স্বামী রবার্ট ভদ্রা হলেন ব্যবসায়ী। ১৯৯৯ সালে তিনি উত্তর প্রদেশের আমথিতে মা সনিয়া গান্ধীর প্রচার দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন।

মা ও ভাই-এর প্রচারে ব্যস্ত ছিলেন
গত বেশ কয়েক বছর ধরে প্রিয়ঙ্কা নিজের মা ও ভাই-এর প্রচারেই ব্যস্ত ছিলেন। বিশেষ করে তাঁকে আমেথি এবং রায়বরেলির প্রচারে দেখা গিয়েছে। এবার তাঁকে সেই অংশের দায়িত্ব দেওয়া হল। সব থেকে উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীও পড়ছে পূর্ব উত্তর প্রদেশের মধ্যে।

কংগ্রেসের নতুন সাধারণ সম্পাদক
কংগ্রেসের প্রেস রিলিজ অনুযায়ী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে পশ্চিম উত্তর প্রদেশের জন্য সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কেসি ভেনুগোপালকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। গোলাম নবি আজাদকে সাধারণ সম্পাদক হিসেবে হরিয়ানার দায়িত্ব দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত স্বাগত
সিনিয়র কংগ্রেস নেতারাও দলের এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন। প্রিয়ঙ্কা গান্ধীর ওপর দেওয়া দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা মোতিলাল ভোরা। এই দায়িত্ব শুধু পূর্ব উত্তর প্রদেশে প্রভাব ফেলবে না, বাকি অন্য অংশেও প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন তিনি।
(ফাইল ছবি)












Click it and Unblock the Notifications