প্রিয়ঙ্কা 'বেহেনোঁ' দিয়ে ভাষণ শুরু করে মোদীর 'মিত্রোঁ'-কে চ্যালেঞ্জ জানলেন কি! ভিডিও ট্রেন্ডিং এ

ভারতীয় রাজনীতি এতকাল যাবৎ একটা চেনা ছবি দেখে এসেছে, প্রায় প্রত্যেক রাজনীতিবিদই নিজের ভাষণের সময় বক্তব্য শুরু করেছেন 'ভাইও অউর বেহেনোঁ' দিয়ে।

ভারতীয় রাজনীতি এতকাল যাবৎ একটা চেনা ছবি দেখে এসেছে, প্রায় প্রত্যেক রাজনীতিবিদই নিজের ভাষণের সময় বক্তব্য শুরু করেছেন 'ভাইও অউর বেহেনোঁ' দিয়ে। যেখানে প্রথমেই 'ভাই' শব্দের পর আসে 'বোন' এর উল্লেখ। এরপরবর্তী পর্যায়ে 'মিত্রোঁ' সম্বোধন করে ভাষণের সূচনা করতে দেখা যায় বিজেপির দাপুটে নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একটা সময় 'মিত্রোঁ' - শব্দটিই ট্রেন্ড করতে শুরু করে বিজেপির প্রচারে। এবার হাওয়া ঘোরানোর চেষ্টায় কংগ্রেস!

বেহেনোঁ দিয়ে ভাষণ শুরু করে মিত্রোঁ-কে চ্যালেঞ্জ! প্রিয়ঙ্কার ভিডিও ঘিরে সরগরম ভোট ময়দান

২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারে গুজরাতে প্রথমবার বক্তব্য রাখতে ওঠেন গান্ধী পরিবারের অন্যতম সদস্য তথা কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। বক্তব্যের শুরুতেই তিনি 'ভাইয়ো অউর বেহেনোঁ'র জায়গায় 'বেহেনোঁ' সম্বোধন দিয়ে শুরু করেন ভাষণ। ভারতীয় রাজনীতিতে যা এক 'পাল্টা হাওয়া' তৈরি করতে চলেছে বলে মনে করছেন অনেকেই। উত্তর প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদ প্রিয়ঙ্কা সেদিনের সভায় উপস্থিত মহিলাদের প্রতি প্রথম সম্বোধন করেই বক্তব্য শুরু করেছিলেন। তবে , পরে ভাবতেও পারেননি যে তাঁর এই সম্বোধন কেউ লক্ষ্য করবেন। সোশ্য়াল মিডিয়ায় এই প্রিয়ঙ্কার ভাষণের ভিডিও ট্রেন্ড করা শুরু হতেই 'বেহেনোঁ' সম্বোধন নিয়ে আলোচনা শুরু হয়।

এই আলোচনা সাপেক্ষেই প্রিয়ঙ্কা জানান যে তিনি ভাবতেও পারেননি , যে এই সম্বোধনের দিকে কারোর নজর যাবে। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রিয়ঙ্কা গান্ধীর প্রথম রাজনৈতিক ভাষণ ঘিরে সোশ্যাল মিডিয়া ব্য়াপক সরগরম। তারমধ্যে ভাষণের এই নতুন ট্রেন্ডও নজর কাড়তে শুরু করেছে। অনেকেই মনে করছেন মোদীর 'মিত্রোঁ'র ট্রেন্ডকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রিয়ঙ্কার 'বেহেনোঁ'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+