UP election 2022: কংগ্রেসের প্রথম প্রার্থী প্রকাশ, উন্নাওয়ের নির্যাতিতার মাকে টিকিট দিয়ে বড় চমক প্রিয়াঙ্কার

UP election 2022: কংগ্রেসের প্রথম প্রার্থী প্রকাশ, উন্নাওয়ের নির্যাতিতার মাকে টিকিট দিয়ে বড় চমক প্রিয়াঙ্কার

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রথম তালিকাতেই রয়েছে বড় চমক। টিকিট দেওয়া হয়েছে উন্নাওয়ের নির্যাতিতার মাকে। প্রথম তালিকায় ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। তাতে ৪০ শতাংশ টিকিট দেওয়া হয়েছে মহিলা প্রার্থীকে। আর ৪০ শতাংশ টিকিট দেওয়া হয়েছে যুবাদের।

প্রার্থী তালিকা প্রকাশ

প্রার্থী তালিকা প্রকাশ

সামনেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। তার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্গা গান্ধী সাংবাদিক বৈঠক করে ১২৫ জনের তালিকা প্রকাশ করেন। প্রথম তালিকাতেই মহিলা প্রার্থীদের টিকিট দেওয়া হয়েছে বেশি। ৪০ শতাংশ টিকিট দেওয়া হয়েছে মহিলাদের। সেই সঙ্গে ৪০ শতাংশ টিকিট দেওয়া হয়েছে যুবাদের। ভোেটর প্রচারের প্রথম দিন থেকে মহিলা ভোটারদের টার্গেট করে এগিয়েছে কংগ্রেস। প্রার্থী তালিকাতেই তার প্রমাণ মিলেছে।

উন্নাওয়ের নির্যাতিতার মাকে টিকিট

উন্নাওয়ের নির্যাতিতার মাকে টিকিট

প্রথম তালিকাতেই একের পর এক বড় চমক দিয়েছে কংগ্রেস। একদিকে মহিলাদের ৪০ শতাংশ টিকিট। তার পরে আবার উন্নাওয়ের নির্যাতিতার মা আশা দেবীকেও টিকিট দিয়েছে কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছে মহিলাদের বেশি করে টিকিট দিয়ে তাঁদের এগিয়ে আসার পথ সুগম করে দিতে চাইছে কংগ্রেস। নয়ডার টিকিট দেওয়া হয়েছে পঙ্খরি পাঠককে। লখনউ সেন্ট্রাের টিকিট দেওয়া হয়েছে সদফ জাফরেকে। রামপুর খাসের টিকিট দেওয়া হয়েছে আরাধনা মিশ্রাকে। শাহজাহানপুরের টিকিট দেওয়া হয়েছে পুনম পাণ্ডেকে।

টার্গেট মহিলা ভোটার

টার্গেট মহিলা ভোটার

মহিলা ভোটারদের টার্গেট করে প্রথম থেকেই উত্তর প্রদেশের প্রচার ময়দানে নেমেছে কংগ্রেস। েলড়কি হো লড় সাকতি হো ক্যাম্পেন শুরু করেছিল কংগ্রেস। উত্তর প্রদেশের একাধিক জায়গায় মহিলাদের নিয়ে ম্যারাথন করার কর্মসূচি ঘোষণা করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু করোনা সংক্রমণের কারণে সেই সব কর্মসূচি বাতিল করা হয়। মহিলাই যে দেশের শক্তি তা নিয়ে তৎপর হয়েছে কংগ্রেস। যোগীর রাজ্যে ভোট ব্যাঙ্কে শক্তি বাড়াতে মহিলা ভোটারদের হাত করতে চাইছে কংগ্রেস।

 কতটা শক্তি বাড়াতে পারবে কংগ্রেস

কতটা শক্তি বাড়াতে পারবে কংগ্রেস

লোকসভা ভোটের আগে উত্তর প্রদেশ এবং পাঞ্জাবের বিধানসভা ভোট এক প্রকার কংগ্রেসের অ্যাসিড টেস্ট বলা চলে। কারণ গত বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশ থেকে এক প্রকার ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল কংগ্রেস। প্রশান্ত কিশোরও হাত ছেড়ে বেরিয়ে এসেছিলেন। ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছিল কংগ্রেসের। তারপর আর তিনি কংগ্রেসের হাত ধরেননি। সমাজবাদী পার্টিও এবার কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে রাজি নয়। মায়াবতীর সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে কংগ্রেসের। কাজেই এবার বিজেপির সঙ্গে একা হাতেই লড়তে হবে কংগ্রেসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+