হাঁটু দেখা যাচ্ছে!‌ বিজেপি ও আরএসএস নেতাদের খাঁকি শর্ট নিয়ে কটাক্ষ, রিপড জিন্স নিয়ে সরব প্রিয়াঙ্কা

রিপড জিন্স নিয়ে সরব প্রিয়াঙ্কা

রিপড জিন্স নিয়ে উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর মন্তব্যে এবার সোচ্চার হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার তিনি '‌রিপড জিন্স বিতর্ক’‌–এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (‌আরএসএস)‌ প্রধান মোহন ভাগবতের খাঁকি শর্ট পরার কোলাজ করে প্রতিবাদ করেন।

প্রিয়াঙ্কার টুইট

প্রিয়াঙ্কার টুইট

এই কোলাজের সঙ্গে প্রিয়াঙ্কা টুইটে বলেন, '‌হে ভগবান!‌ এঁদের হাঁটু দেখা যাচ্ছে।'‌ প্রিয়াঙ্কা তাঁর পোস্টের সঙ্গে রিপড জিন্স হ্যাশট্যাগও ব্যবহার করেন যা বুধবার থেকে মাইক্রোব্লগিং সাইটে ট্রেন্ডিং যাচ্ছে। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত সম্প্রতি যুব সমাজের আজব ফ্যাশন ট্রেন্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন যে ছেঁড়া জিন্স পড়ে হাঁটু দেখিয়ে ভারতীয় সংস্কৃতিকে অপমানের পাশাপাশি তাঁরা নিজেদের মূল্যবোধের বিসর্জন দিয়েছে। এক অনুষ্ঠানে রাওয়াত তাঁর বিমানে পাশের আসনে বসা যাত্রীর পোশাকের বর্ণনাও করেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরে দেশজুড়ে তোলপাড় পড়ে যায়। সোশ্য।আল মিডিয়ায় রাওয়াতের বিরুদ্ধে ঝড়ের বেগে পোস্ট হতে শুরু করে। মহিলারা রিপড জিন্স পড়ে ছবি পোস্ট করতে থাকেন।

শিবসেনা সংসদের কটাক্ষ

শিবসেনা সংসদের কটাক্ষ

শিবসেনা সাংসদ চতুর্বেদি নিজের একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি রিপড জিন্স পরে বই পড়ছেন। তিনি লিখেছেন, '‌দেশের সংস্কৃতি ও মূল্যবোধ নির্ধারণ করে দেবেন পুরুষরা, যাঁরা বসে বসে মহিলা ও তাঁদের পছন্দের বিচার করবেন। চিন্তা পরিবর্তন করুন মুখ্যমন্ত্রী রাওয়াত জি, তবেই দেশ বদলাবে।' তিনিও রিপড জিন্স হ্যাশট্যাগ ব্যবহার করেন।

মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে

মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে

বরিষ্ঠ কংগ্রেস নেতা কপিল সিব্বল জানিয়েছেন যে তিনি রাওয়াতের বিবৃতি শুনে হতভম্ব। উত্তরাখণ্ডের কংগ্রেস প্রধান প্রিতম সিংও রাওয়াতের মন্তব্যকে '‌লজ্জাজনক'‌ বলে অ্যাখা দেন এবং মহিলাদের কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন।

সোচ্চার বলিউড

সোচ্চার বলিউড

অভিনেত্রী গুল পনাগ আয়নায় তাঁর সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে তিনি রিপড জিন্স পরে রয়েছেন। অন্যদিকে অমিতাভের নাতনি নব্যা নাভেলি নন্দাও নিজের রিপড জিন্স পরা ছবি পোস্ট করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে নিজের মানসিকতা বদল করার পরামর্শ দিয়েছেন। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+