উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে যোগী সরকারকে কাঠগড়ায় তুললেন প্রিয়াঙ্কা গান্ধী

উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে উত্তরপ্রদেশ সরকারের দিকেই আঙুল তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বর্তমানে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণ করতে দেখা যায় তাকে।

উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে যোগী সরকারকে কটাক্ষ করলেন প্রিয়াঙ্কা গান্ধী

এদিন একটি টুইট বার্তায় প্রিয়াঙ্কা লেখেন, “এই দুঃখের মুহূর্তে উন্নাও আক্রান্তের পরিবারকে সাহস দেওয়ার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি।” পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন "এটি আমাদের সবারই ব্যর্থতা যে আমরা উন্নাওয়ের নির্যাতিতাকে ন্যায়বিচার দিতে পারিনি। সামাজিকভাবে আমরা সকলেই দোষী। তবে আজকের উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নগ্ন রূপ সামনে এসে গেছে।"

রাজ্য ক্রমবর্ধমান নারী নির্যাতনের মূহূর্তে উন্নাওয়ের নির্যাতিতার পরিবারকে প্রশাসনের পর্যাপ্ত নিরাপত্তা না দিতে পারা নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “ উন্নায়ের আগের ঘটনা মাথায় রেখে সরকার কেন ক্ষতিগ্রস্থকে তাত্ক্ষণিক সুরক্ষা দেয়নি ? যে অফিসার প্রথমে তার এফআইআর দায়ের করতে অস্বীকার করেছিলেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল?” উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরও টুইট করে বলেন, “ উত্তরপ্রদেশে প্রতিদিন নারীদের উপর নৃশংসতার ঘটনা বাড়ছে, সরকার এই বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছে?”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+