ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট গৃহশিক্ষকের
জয়পুর, ২০ ডিসেম্বর : মা-বাবার পরই জীবনে স্থান হয় শিক্ষাগুরুর। তবে একজন শিক্ষকই যখন পিশাচ হয়ে ওঠেন তখন ঘুণ ধরা সমাজব্যবস্থার কঙ্কালসার চিত্রটাই ফের একবার চোখের সামনে ফুটে ওঠে। [মরতে গিয়ে পন্ডিচেরিতে গণধর্ষণের শিকার]
ঠিক যেমনটা হল জয়পুরে। এক গৃহশিক্ষকের ঘৃণ্য লালসার শিকার হতে হল এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে। তাকে ধর্ষণ করে সেই ভিডিও রেকর্ড করে তা স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দিল অভিযুক্ত শিক্ষক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময়ে স্বাভাবিক অবস্থায় ছিল না ইমরান নামের ওই গৃহশিক্ষক। ঘটনাটি বেশ কয়েকদিন আগে ঘটলেও তখন তা প্রকাশ্যে আসেনি।
ঘটনা জানাজানি হলে বিপদ হবে। এই হুমকির ফলে ভয়ে মুখে কুলুপ এঁটেছিল নিগৃহীতা ছাত্রীটি। পরে তারই এক আত্মীয়া ভিডিওটি ইন্টারনেটে দেখতে পেলে মেয়েটিকে চেপে ধরতেই সব কথা স্বীকার করে সে।
বিষয়টি ছাত্রীটির পরিবার জানতে পেরেই পুলিশে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করে পুলিশ। তবে অভিযুক্ত ইমরান পলাতক। তাকে এখনও গ্রেফতার করা যায়নি।
এমন আরও খবর পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications