এই রাজ্যে ছাত্রীদের দিয়ে স্কুলের বাথরুম পরিষ্কারের অভিযোগ, ব্যবস্থার আশ্বাস
প্রিন্সিপাল স্কুলের বাথরুম পরিষ্কার করাচ্ছেন ছাত্রীদের দিয়ে। এমনই অভিযোগ উঠল তামিলনাড়ুর তিরুভালুর জেলার একটি সরকারি স্কুলে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই টনক নড়ে প্রশাসনের।
প্রিন্সিপাল স্কুলের বাথরুম পরিষ্কার করাচ্ছেন ছাত্রীদের দিয়ে। এমনই অভিযোগ উঠল তামিলনাড়ুর তিরুভালুর জেলার একটি সরকারি স্কুলে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই টনক নড়ে প্রশাসনের।

তামিলনাড়ুর তিরুভালুর আরএম জৈন গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। ক্লাস সিক্স থেকে টুয়েলভের মধ্যে ছাত্রী সংখ্যা প্রায় একহাজার। স্কুলে বাথরুমের সংখ্যা ১০টি। আর এই ১০টি বাথরুম পরিষ্কারের জন্য তামিলনাড়ু সরকারের তরফে দেওয়া হয় আড়াইহাজার টাকা করে।
অভিযোগ, এই মাসেই স্কুলের প্রিন্সিপাল ছাত্রীদের বাথরুম পরিষ্কার করতে বাধ্য করে। একইসঙ্গে এই আদেশ না মানলে স্কুল থেকে বরখাস্তের হুমকিও স্কুলের শিক্ষিকারা দেন বলে অভিযোগ।
২৪ নভেম্বর থেকে স্কুলের ছাত্রীরাই বাথরুম পরিষ্কার করছে। স্কুল কর্তৃপক্ষের আচরণে বাধ্য হয়েই, কিছু ছাত্রী তাঁদের অভিভাবকদের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিভাবকরা স্কুলে ছুটে যান এবং প্রিন্সিপালের সঙ্গে বিতর্কে জড়ান।
এরপর অভিভাবকদের স্কুল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করা হয়। এর পরেই জেলার এডুকেশন সেক্রেটারি স্কুল পরিদর্শন করেন। অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মিলেছে সরকারি তরফে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications