মৌনী অমাবস্যার ঘটনা ফিকে করতে এবার ময়দানে প্রধানমন্ত্রী, মাঘ অষ্টমীতে মহাকুম্ভে নরেন্দ্র মোদী
গত ৩০ জানুয়ারির মধ্যরাতে মৌনী অমাবস্যা উপলক্ষ্যে ভক্তদের ঢল নেমেছিল। কোটি কোটি ভক্ত মধ্যরাত থেকেই পবিত্র স্নানের জন্যে ভিড় জমাচ্ছিলেন। আর সেই ভিড়ের চাপেই ঘটে যায় দুর্ঘটনা। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় ৩০ জন নিরীহ ভক্ত প্রাণ হারান এবং ৬০ জন আহত হন। এই ঘটনা মহাকুম্ভের এই বিশাল আয়োজনকে কার্যত খানিকটা ফিকে করে দিয়েছে। এই দুর্ঘটনার পরই প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে নিয়েছিলেন খোঁজ খবর। তবে উত্তর প্রদেশ সবসময়ই প্রধানমন্ত্রী কাছে বিশেষ গুরুত্বপূর্ণ রাজ্য, কেননা এই রাজ্যের ভোটই কেন্দ্রের মসনদে কে থাকবে তা স্থির করে দেয়। ফলে এই দিকে প্রধানমন্ত্রী নজর সবসময়ই থাকে।
তাই এবার এই ঘটনার ওপর প্রলেপ দিতে খোদ আসছেন মোদী। প্রয়াগরাজের পবিত্র সঙ্গমে সারবেন অমৃত স্নান। যা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার মহাকুম্ভ পরিদর্শন করবেন, যা এই বিশাল ধর্মীয় সমাবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। তার সফরের মূল উদ্দেশ্য পবিত্র স্নান, সাধু-সন্তদের সঙ্গে মতবিনিময় এবং ২০২৫ সালের মহাকুম্ভের প্রস্তুতি পর্যালোচনা করা।

প্রধানমন্ত্রী মোদীর সফরসূচি (৫ ফেব্রুয়ারি) -
সকাল ১০:৩০: প্রধানমন্ত্রী মোদী প্রয়াগরাজে পৌঁছাবেন এবং ডিপিএস হেলিপ্যাড-এ নামবেন।
সকাল ১১:০০: তিনি নিষাদরাজ ক্রুজে ভিআইপি জেটি থেকে যাত্রা করবেন।
সকাল ১১:৩০: তিনি সঙ্গমে পৌঁছে গঙ্গা, যমুনা ও সরস্বতীর পবিত্র সঙ্গমস্থলে স্নান করবেন।
দুপুর ১২:৩০: তিনি সাধু-সন্তদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন।
দুপুর ১:০০: প্রধানমন্ত্রী তার সফর শেষ করে ফিরে যাবেন।
সফরের বিশেষ দিক -
যা জানা যাচ্ছে, মোদী এই সময়ের মধ্যে আরাইল ঘাট থেকে সঙ্গমে নৌকা ভ্রমণ করবেন। তারপর তিনি গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল সঙ্গমে অমৃত স্নান সারবেন। বিভিন্ন আখড়া ও ধর্মীয় সংগঠনের প্রধানদের সঙ্গে আলোচনায় বসবেন এই সব কিছুর পরে। এরই মধ্যে কুম্ভের পরিকাঠামো, নিরাপত্তা ও তীর্থযাত্রীদের জন্য করা ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন।
কেন প্রধানমন্ত্রী মাঘাষ্টমীর দিনটাই বেছে নিলেন?
মূলত, এই দিনে ত্রিবেণী সঙ্গমে স্নান ও দানের মাধ্যমে পুণ্য অর্জনের বিশেষ গুরুত্ব রয়েছে। মাঘ অষ্টমী বা মাঘাষ্টমী কে 'ভীষ্ম অষ্টমী'-ও বলা হয়ে থাকে। মহাভারতের কিংবদন্তি ভীষ্ম পিতামহ এই দিনে মৃত্যুর জন্য শরীর ত্যাগ করেন, যা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত।
মেলা কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জানিয়েছে, প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত স্টেট প্যাভিলিয়ন ও নেত্র কুম্ভ পরিদর্শন বাতিল করা হয়েছে, তবে মূলত তার সঙ্গম স্নান এবং সাধুদের সঙ্গে বৈঠক এই সফরের প্রধান আকর্ষণ হতে চলেছে। মোদীর এই সফর উত্তরপ্রদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার একটি বড় সুযোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications