'স্ট্যাচু অফ ইউনিটি'র উদ্বোধন! পর্যটনে বৃদ্ধির আশায় রাজ্য

সর্দার বল্লভভাই প্যাটেলের 'স্ট্যাচু অফ ইউনিটি'র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীতে ৩১ অক্টোবর, বুধবার গুজরাতে গিয়েছিলেন।

সর্দার বল্লভভাই প্যাটেলের 'স্ট্যাচু অফ ইউনিটি'র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীতে ৩১ অক্টোবর, বুধবার গুজরাতে গিয়েছিলেন। 'স্ট্যাচু অফ ইউনিটি' রয়েছে গুজরাতের সাধু-বেট দ্বীপে। প্রকল্পের জন্য খরচ হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা।

 স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন! পর্যটনে বৃদ্ধির আশায় রাজ্য

মূর্তির উচ্চতা ১৮২ মিটার। এখনও পর্যন্ত বিশ্বের সব থেকে উঁচু মূর্তি এটি। এই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটি নিউইয়র্কের 'স্ট্যাচু অফ লিবার্টি'র দ্বিগুণ উচ্চতাবিশিষ্ট। প্রায় ২০ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে রয়েছে। আর একে ঘিরে রয়েছে ১২ বর্গ কিলোমিটারের কৃত্রিম হ্রদ।

২০১৪ সাল থেকে লৌহ মানব বল্লভভাই প্যাটেলের জন্মদিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে অনেক জায়গাতেই দেশের অখণ্ডতা রক্ষার শপথ নেওয়া হয়। দেশ ব্যাপী আয়োজন করা হয়েছিল একতার জন্য দৌড়েরও।

গুজরাতের উপমুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল আশা প্রকাশ করেছেন, এই স্ট্যাচুর কারণে রাজ্যে পর্যটনের সম্ভাবনা বাড়বে।

প্রধানমন্ত্রী মোদী ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+