বারাণসী মোদীর রোড শোতে জনতার ঢল! দেখুন ভিডিও

মনোনয়ন পত্র জমা দেওয়ার আগের দিন বারাণসীতে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রোড শোতে ব্যাপক সাড়া পড়ে। প্রধানমন্ত্রীর রোড শোনিজের লোকসভা কেন্দ্রের বিশেষ বিশেষ অংশ ছুঁয়ে যায়।

মনোনয়ন পত্র জমা দেওয়ার আগের দিন বারাণসীতে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রোড শোতে ব্যাপক সাড়া পড়ে। প্রধানমন্ত্রীর রোড শো নিজের লোকসভা কেন্দ্রের বিশেষ বিশেষ অংশ ছুঁয়ে যায়। রোড শো শেষ হয় দশাশ্ববেধ ঘাটে। সেখানে আরতি করেন মোদী।

বারাণসীতে মোদীর রোড শো

বারাণসীতে মোদীর রোড শো। এদিন রোড শো শুরুর আগে সেখানে পৌঁছে যান, রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও অন্য বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। বিজেপির
সভাপতি অমিত শাহ ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি, সুষমা স্বরাজ, পীযূষ গোয়েল। ছিলেন এনডিএ-র শরিক দলের নেতারাও।

পণ্ডিত মদনমোহন মালব্যের প্রতি শ্রদ্ধা

এদিন প্রধানমন্ত্রী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েও যান। সেখানে গিয়ে পণ্ডিত মদনমোহন মালব্যের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত রোড শো করেন।

শুক্রবার মোদীর মনোনয়ন পেশ

শুক্রবার বারাণসী থেকে মনোনয়ন পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বৃহস্পতিবার শহর জুড়ে কার্যত নিজেদের শক্তি প্রদর্শন করে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+