বিজেপির প্রশংসা করতে গিয়ে আরও বিপাকে রাজ্যপাল কল্যাণ সিং! রাষ্ট্রপতি নিলেন এই পদক্ষেপ
রাজ্যপালের পদে বসে বিজেপিকে সমর্থন করায় তা ঘিরে রীতিমত বিতর্কে জড়িয়ে পড়েছেন কল্যাণ সিং। রাজস্থানের রাজ্যপালের পদে বসে তিনি নিজেকে বিজেপি সমর্থক দাবি করে গেরুয়া শিবিরের প্রশংসা করেন বলে অভিযোগ ছিল।
রাজ্যপালের পদে বসে বিজেপিকে সমর্থন করায় তা ঘিরে রীতিমত বিতর্কে জড়িয়ে পড়েছেন কল্যাণ সিং। রাজস্থানের রাজ্যপালের পদে বসে তিনি নিজেকে বিজেপি সমর্থক দাবি করে গেরুয়া শিবিরের প্রশংসা করেন বলে অভিযোগ ছিল। যে ঘটনা নির্বাচনী বিধি ভঙ্গ ও রাজ্যপালের পদমর্যাদার বিরোধী বলেও দাবি করেন অনেকে।

কল্যাণ সিং এর বিরুদ্ধে অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন ব্যাবস্থা নেয়। গোটা বিষয়টি পর্যালোচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। আর এবার রাষ্ট্রপতি এই বিষয় সংক্রান্ত ফাইল কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। ফলে বিষয়টি নিয়ে রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিং আরও সংকটে পড়তে চলেছেন বলে খবর। সূত্রের খবর কল্যাণের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে।
The President forwards report over Rajasthan Guv Kalyan Singh to Home Ministry. EC had written to the Pres against him for violation of model code of conduct.He had said 'We're BJP workers&want BJP to emerge victorious.We want that once again Modi ji should become PM on 23rd May' pic.twitter.com/ugCJfXhPU6
— ANI (@ANI) April 4, 2019
এর আগে, তিনি আলিগড়ে নিজের বাড়িতে পার্টি কর্মীদের সামনে বলেন 'আমার সবাই বিজেপি কর্মী, আমরা চাই বিজেপি জিতুক। মোদীজি প্রধানমন্ত্রী হয়ে আসুন'। এরপরই বিষয়টি নির্বাচন কমিশনের সামনে নিয়ে আসে বিরোধীরা। সোচ্চার হয় কংগ্রেস। পরবর্তীকালে রাষ্ট্রপতির নজরে গোটা বিষয়টি নিয়ে আসে নির্বাচন কমিশন।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ভিডিও দেখতে হলে ক্লিক করুন এই লিঙ্কে]
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications