Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা নিয়ে যে বিস্ফোরক অভিযোগ বন্ধুদের

মুম্বই, ৪ এপ্রিল : টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা ঘিরে কয়েকদিন ধরেই টিনসেলটাউন সরগরম। হঠাৎ করে কেন প্রত্যুষা আত্মহননের পথ বেছে নিলেন তা নিয়ে নানা কথা চলছে।

ইন্ডাস্ট্রিতে প্রত্যুষার বন্ধু বা সহকর্মীরা কিন্তু একেরপর এক চাঞ্ল্যকর তথ্য সামনে আনছেন। কাম্য পাঞ্জাবি, শশাঙ্ক ব্যাস, আদা খান, বিকাশ গুপ্তার মতো ব্যক্তিত্বরা প্রত্যুষার প্রেমিক রাহুল রাজ সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একেরপর এক বিস্ফোরক তথ্য খোলসা করেছেন।

প্রত্যুষার আত্মহত্যা নিয়ে যে বিস্ফোরক অভিযোগ করছেন বন্ধুরা

কাম্যর প্রথম থেকেই বক্তব্য, প্রত্যুষা আত্মহত্যা করেননি। অন্যদিকে প্রযোজক বিকাশ গুপ্তা, যিনি খুব সম্প্রতি প্রত্যুষাকে একটি চরিত্রের অফার দেন, জানিয়েছেন, রাহুলের সঙ্গে সম্পর্কে ইতি টানতে মরিয়া ছিল প্রত্যুষা।

তিনি আরও জানান, রাহুল ও প্রত্যুষার মধ্যে মোটেও আর ভালোবাসার বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না। প্রত্যুষা সম্পর্ক শেষ করে বেরিয়ে আসতে চেয়েছিলেন।

বিকাশের অভিযোগ, রাহুল সকলের সামনে একবার প্রত্যুষাকে অপমানও করেন। অন্যদিকে কাম্যর দাবি, প্রত্যুষা কাম্যকে বলেছিলেন, রাহুল কীভাবে তাঁকে ঠকাচ্ছিলেন সেই বিষয়ে।

প্রত্যুষা আত্মহত্যা করার পরে একমহল থেকে বলা হয়েছিল, টাকাপয়সা কমে আসার চাপ সহ্য করতে না পেরে অবসাদে নিজেকে শেষ করেন বালিকা বধূ খ্যাত এই অভিনেত্রী। তবে শশাঙ্ক ব্যাসের দাবি, আর্থিক কারণে আত্মহত্যা প্রত্যুষার আত্মহত্যা করার গল্প অমূলক। কারণ, নিজের চরিত্রের জন্য ভালোই টাকা পেতেন তিনি।

আরও একধাপ এগিয়ে কাম্য পাঞ্জাবির প্রশ্ন, মাত্র ৫ ফুট ২ ইঞ্চির প্রত্যুষা কীভাবে নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন? বিকাশ বিস্ফোরক তথ্য সামনে এনে জানিয়েছেন, রাহুলের প্রাক্তন প্রেমিকা সালোনি শর্মা প্রত্যুষাকে অপমান করতেন। এমনকী হুমকিও দিতেন। এইকথা ফোনে বলার পর প্রত্যুষার লাইন কেটে দেন রাহুল।

প্রত্যুষার আইনজীবী ফাল্গুনী ব্রহ্মবথ জানান, রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছিলেন এই অভিনেত্রী। তা নিয়ে আলোচনা করার কথা ছিল। তবে সেইদিনই আত্মহত্যার খবর সামনে আসে।

অন্যদিকে, শনিবার রাহুলকে ১৪ ঘণ্টা জেরা করে পুলিশ। পুলিশি জেরার মাঝেই প্রত্যুষার প্রেমিক রাহুল রাজ সিং বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+