গুজরাত-বাংলা-বিহারের মধ্যে বিভাজনের রাজনীতি! মোদীকে নিশানায় বড় অভিযোগ প্রশান্ত কিশোরের
বিহারে জন সুরাজ যাত্রায় ব্যস্ত প্রশান্ত কিশোর। সেখানেই তিনি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ আনলেন। বিভিন্ন রাাজ্যের প্রাপ্তিতে বিভাজন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
বিহার জুড়ে জনগণের মৌলিক সুবিধা শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান, জল, বিদ্যুতের মতো মৌলিক বিষয় নিয়ে সরাসরি জনগণের কাছে যাচ্ছেন প্রশান্ত কিশোর। সেই ধরনের একটি ভিডিও সামনে এসেছে। সেখানে তিনি বুলেট ট্রেনের কথা বলেছেন।

- গুজরাতে বুলেট ট্রেন, বিহারে যাত্রীবাহী ট্রেন নেই
প্রশান্ত কিশোর বলেছেন, গুজরাতে বুলেট ট্রেন চলবে। বিহারের মানুষ গল্প শুনে আশায় বুক বেঁধেছে। তিনি বলেছেন, বুলেট ট্রেন তৈরিতে খরচ এক লক্ষ কোটি টাকা। সেখানে দোষের কিছু নেই। কিন্তু যে এক লক্ষ কোটি টাকা যে ঋণ নেওয়া হয়েছে, সেখানে বিহারের মানুষের ওপরেও ঋণ রয়েছে। কিন্তু বিহারকে বুলেট ট্রেন দূরের কথা, যাত্রীবাহী ট্রেন দেওয়া হচ্ছে না।
- রাজ্যের মধ্যে বিভাজন
প্রশান্ত কিশোর বলেছেন, মোদীজি বিহার ও গুজরাত উভয় রাজ্যের মানুষের প্রধানমন্ত্রী। গুজরাতের মানুষ প্রধানমন্ত্রী কাছে কাজ চায়। কিন্তু বিহারের মানুষ কিছুই চায় না। বিহারের মানুষ বিনামূল্যে পাঁচ কেজি খাদ্যশস্য পাচ্ছে, রাম মন্দির পেয়েছে, তাঁদের আর কী দরকার?
প্রশান্ত কিশোর বলেছেন, প্রধানমন্ত্রী কলকাতায় মেট্রো উদ্বোধন করেছেন, অরুণাচল প্রদেশে ১২ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন। কিন্তু বিহারকে কিছুই দেওয়া হয়নি।
- মোদীকে কটাক্ষ
প্রশান্ত কিশোর বলেছেন, প্রধানমন্ত্রী মোদী বিহারে গেলে লালু প্রসাদ যাদবের জঙ্গলরাজের ভয় দেখিয়ে জনগণের কাছে ভোট চান। তাঁরা পাঁচ কেজি খাদ্যশস্য দিয়ে ভোট পাওয়ার কথা বলেন। তিনি বলেন, গুজরাত বিজেপিতে ২৬ জন সাংসদ দিয়েছে। মোদী প্রতি চতুর্থ দিলে গুজরাত সফর করেন। আর যে বিহার তাদের ৩৯ জন সাংসদ দিয়েছে, তাঁদের কথা মনে রাখেন না।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications