মিশন ‘এনডিএ হারাও’! পিকের হাতিয়ার ‘বাত বিহার কি’! চাপে বিজেপি-জেডিইউ

ভোটকৌশলী প্রশান্ত কিশোরও কি বিহারের 'এনডিএ হারাও' মিশনে রয়েছেন? জোডিইউ থেকে বহিষ্কৃতক হওয়ার পর এখনও বিহারে কোনও দলে যোগ দেননি প্রশান্ত কিশোর, জোটের হয়েও কোনও মন্তব্য করেননি।

ভোটকৌশলী প্রশান্ত কিশোরও কি বিহারের 'এনডিএ হারাও' মিশনে রয়েছেন? জোডিইউ থেকে বহিষ্কৃতক হওয়ার পর এখনও বিহারে কোনও দলে যোগ দেননি প্রশান্ত কিশোর, জোটের হয়েও কোনও মন্তব্য করেননি। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনা করতে ছাড়েননি তিনি। এই অবস্থায় তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে, তা নিয়েই চলছে জল্পনা।

বিহারে নয়া অভিযান প্রশান্ত কিশোরের

বিহারে নয়া অভিযান প্রশান্ত কিশোরের

প্রশান্ত কিশোর যে সমস্ত দল ও নেতাদের পক্ষে কাজ করেছেন, তাঁদের জয় সুনিশ্চিত করার লক্ষ্যে কৌশল সাজাচ্ছেন, তাঁরা সবাই বিজেপিবিরোধী শক্তি হিসেবেই জাতীয় রাজনীতিতে পরিচিত। তিনি এখন গর্বের সাথে বলছেন, 'পার্টি কো জিতানা ইয়া হারানা মেরা কাম হ্যায়'। তবে বিহারের ক্ষেত্রে তিনি একটি নয়া অভিযান শুরু করেছেন।

নয়া অভিযান- 'বাত বিহার কি'

নয়া অভিযান- 'বাত বিহার কি'

পিকে তাঁর নয়া অভিযানের নাম দিয়েছেন- 'বাত বিহার কি'। এই নয়া অভিযানে তিনি সামিল করেছেন বিহারের জন্য নিবেদিত প্রাণ তরুণ নেতাদের। তাঁরাই ‘বাত বিহার কি'র হয়ে প্রচার চালাচ্ছেন। প্রশান্ত কিশোর আগামী ১০০ দিনের মধ্যে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত ও গ্রামে পৌঁছে যাওয়ার পরিকল্পনা করেছেন।

বিহারের হাওয়া বুঝে ভবিষ্যৎ পরিকল্পনা

বিহারের হাওয়া বুঝে ভবিষ্যৎ পরিকল্পনা

প্রশান্ত কিশোর এই পরিকল্পনার মধ্য দিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাবেন। তিনি তাঁর ভবিষ্যৎ পদক্ষেপের আগে বুঝে নিতে চাইছেন বিহারের হাওয়া। প্রশান্ত কিশোর তাঁর 'বাত বিহার কি' অভিযানের মধ্যে যুবকদের শিক্ষিত করা এবং রাজ্যকে দেশের ১০ রাজ্যের মধ্যে একটিতে রূপান্তর করার লক্ষ্যমাত্রা রেখেছেন।

১০ মিলিয়ন যুবকের নাম পিকের খাতায়

১০ মিলিয়ন যুবকের নাম পিকের খাতায়

প্রশান্ত কিশোরের দাবি, রাজ্যের ৩৮টি জেলা থেকে ২,৬২, ৭০৯ জন যুবক ইতিমধ্যে ‘বাত বিহার কি' প্রচারের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তিনি এই বছরের জুনের মধ্যে ১০ মিলিয়ন যুবকের নাম লেখানোর লক্ষ্যসীমা স্থির করছেন। তাঁর আরও দাবি, তাঁর যুব ব্রিগেডে বিহারের বৃহত্তম দল বিজেপির থেকেও এক মিলিয়ন সদস্য বেশি থাকবে। উল্লেখ্য, বিজেপি দাবি করে, তাদের সঙ্গে বিহারের নয় মিলিয়ন সদস্য নিযুক্ত রয়েছেন।

৮,৪০৬টি পঞ্চায়েত এবং ৪৫,০০০ প্রত্যন্ত গ্রামে পিকে

৮,৪০৬টি পঞ্চায়েত এবং ৪৫,০০০ প্রত্যন্ত গ্রামে পিকে

প্রশান্ত কিশোর বিহারের ৮,৪০৬টি পঞ্চায়েত এবং ৪৫,০০০ প্রত্যন্ত গ্রামে পরিকল্পিত কৌশল নিয়ে কাজ করছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কেন তিনি নির্বাচনের আগে এত বড় একটা কাজে লিপ্ত হলেন? তবে কি তিনিও চাইছেন যুবশক্তিকে নিয়ে নতুন দল গড়ে এনডিও বিরোধী জোটে সামিল হতে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+