খোদ মুখ্যমন্ত্রীর নাতিকে দু-ঘণ্টা বসিয়ে রেখে প্রস্তাব নাকচ, প্রচারে আর আগ্রহী নন প্রশান্ত কিশোর

মুখ্যমন্ত্রীর নাতিকে দু-ঘণ্টা বসিয়ে রেখে প্রস্তাব নাকচ, প্রচারে আর আগ্রহী নন প্রশান্ত কিশোর

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছিলেন প্রচার কৌশলী প্রশান্ত কিশোর তাঁর পরিবারেরই একজন। তাই ২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে তিনি তাঁর হয়ে ভোট প্রচারের কৌশল তৈরি করবেন। এবং তিনি এই কাজ সাগ্রহেই করবেন। কিন্তু অমরিন্দর সিং তা ভাবলেও বাস্তবে ঘটল ভিন্ন ঘটনা। তিনি কার্যত অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রীর প্রস্তাব।

অমরিন্দরের হয়ে প্রচারে ‘না’

অমরিন্দরের হয়ে প্রচারে ‘না’

প্রচার ও ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানতে পারা গিয়েছে, তিনি ইতিমধ্যেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। অমরিন্দর সিংয়ের নাতি নির্জন সিং শনিবার দিল্লিতে প্রশান্ত কিশোরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। এসেছিলেন অমরিন্দর সিংয়ের প্রস্তাব নিয়ে। তখনই পিকে জানিয়ে দেন অমরিন্দরের হয়ে প্রচার কৌশলী কাজ নিতে এই মুহূর্তে তিনি অপারগ।

দু’ঘন্টা অপেক্ষা পিকের দেখা পেতে

দু’ঘন্টা অপেক্ষা পিকের দেখা পেতে

অমরিন্দর সিং প্রসান্ত কিশোরকে চণ্ডীগড়েও আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রশান্ত কিশোর অমরিন্দরের নাতিকতে জানিয়ে দেন, এই সময়ে সাক্ষাৎ করে কোনও ইতিবাচক ফল হবে না। উল্লেখ্য, পঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাতিকে দুই ঘন্টারও বেশি অপেক্ষা করতে হয়েছিল প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা করার জন্য।

২০২২ সালের রাজ্য নির্বাচনের লক্ষ্যে

২০২২ সালের রাজ্য নির্বাচনের লক্ষ্যে

মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ২০২২ সালের রাজ্য নির্বাচনের জন্য প্রশান্ত কিশোরকে প্রচার কৌশলী হিসেবে পেতে খুব চেষ্টা করে যাচ্ছেন। আর প্রশান্ত কিশোর বারবার প্রত্যাখ্যান করছেন প্রস্তাব। তিনি বলছেন, এই মুহর্তে তিনি আগ্রহী নন। অমরিন্দরকে তিনি সরাসরি বলেছিলেন যে, তিনি পঞ্জাবে কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করবেন না।

কেজরিওয়ালের ‘ভাড়াটে’ প্রশান্ত কিশোর

কেজরিওয়ালের ‘ভাড়াটে’ প্রশান্ত কিশোর

তবে কংগ্রেসের সাধারণ সম্পাদক আশা কুমারী বলেন, কংগ্রেস প্রশান্ত কিশোরকে প্রচার কৌশলী হিসেবে পাওয়ার পক্ষে নয়। প্রশান্ত কিশোর অরবিন্দ কেজরিওয়ালের ‘ভাড়াটে'। তাঁকে দলের হয়ে প্রচারে দায়িত্ব দেওয়ার কোনও মানে হয় না। পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি সুনীল জখর এবং সাধারণ সম্পাদিকা আশা কুমারী প্রশান্ত কিশোরকে সই করার বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+