চন্দ্রবাবুর সঙ্গে বৈঠক প্রশান্ত কিশোরের, অন্ধ্রপ্রদেশে লোকসভা ও বিধানসভা ভোটে কোন চমক?
Prashant Kishor Meets Chandrababu: বড়দিনের আগেই অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে বড় জল্পনার ইন্ধন দিল চন্দ্রবাবু নাইডু ও প্রশান্ত কিশোরের বৈঠক। গতকালই বৈঠকটি হয়েছে।
লোকসভা ভোটের সঙ্গেই অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট রয়েছে। ২০১৯ সালে ওয়াইএসআর কংগ্রেসের সরকার গঠনের পিছনে বড় অবদান ছিল ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের। তবে এবার চন্দ্রবাবুর সঙ্গে পিকে হাত মেলাবেন কিনা, তা নিয়ে তুঙ্গে চর্চা।

গান্নাভরম বিমানবন্দরে চন্দ্রবাবুর পুত্র নারা লোকেশের সঙ্গে পিকে-কে দেখা গিয়েছিল গতকাল। চন্দ্রবাবুর সঙ্গে তাঁর যে দেখা হয়েছে সে কথা জানান পিকে। রাজনৈতিক মহলে জল্পনা, ভোট বৈতরণী পার হতে এবার পিকে-র শরণাপন্ন হচ্ছে তেলুগু দেশম পার্টি। তবে প্রশান্ত কিশোর এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
তিনি বিজয়ওয়াড়ায় পৌঁছনোর পর সাংবাদিকদের বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ। এই বৈঠক নিয়ে উত্তেজনার কোনও কারণ নেই। চন্দ্রবাবু নাইডু একজন সিনিয়র লিডার। তিনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। সে কারণেই এসেছি। বিমানবন্দর থেকে নারা লোকেশের সঙ্গেই চন্দ্রবাবুর বাসভবনে যান পিকে।
জানা গিয়েছে, চন্দ্রবাবুর সঙ্গে পিকে-র বৈঠকের সময় উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট রবিন শর্মার টিমের সদস্যরা। বৈঠকটি চলে ঘণ্টা তিনেক সময় ধরে, নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জগন মোহন রেড্ডি সরকারের শক্তি ও দুর্বলতার জায়গাগুলি চিহ্নিত করে বিশ্লেষণধর্মী আলোচনা হয়েছে ওই বৈঠকে।
বেকারত্ব, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের দাম, কর-সহ বিভিন্ন বিষয়ে রাজ্যবাসীর মধ্যে যে ক্ষোভ রয়েছে সরকারের প্রতি, সেই বিষয়টিও উঠে আসে। বোঝাই যাচ্ছে, এই ইস্যুগুলিকেই হাতিয়ার করে ভোটযুদ্ধে নামবে টিডিপি। দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতি সরকারের বঞ্চনার ইস্যুতেও জোর দেওয়ার পরামর্শ দেন পিকে। এই সব বিষয়গুলি নিয়ে একজোট হয়ে সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নামার পরামর্শও দেওয়া হয়েছে।
১৭৫ আসনবিশিষ্ট অন্ধ্রপ্রদেশে ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেস পার্টি জিতেছিল ১৫১টি আসনে। তাদের আসন বেড়েছিল ৮৪টি। তেলুগু দেশম পার্টি মাত্র ২৩টি আসনে জয়লাভ করে। ৭৯টি আসন কমে গিয়েছিল। জনসেনা পার্টি পায় ১টি আসন। কংগ্রেস, বিজেপি, অন্যান্য দল ও নির্দল একটি আসনেও জয়ের মুখ দেখেনি। ওয়াইএসআর কংগ্রেস ৪৯.৯৫ শতাংশ ভোট পায়। টিডিপি পায় ৩৯.১৭ শতাংশ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে অন্ধ্রে ২৫টি আসনের ২২টিতেই জেতে ওয়াইএসআর কংগ্রেস পার্টি। তাদের ১৪টি আসন বাড়ে। টিডিপির হাতছাড়া হয় ১২ আসন, চন্দ্রবাবুর দল জেতে তিনটিতে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications