Prashant Kishor: নতুন ‘সত্যাগ্রহ’ আন্দোলন ঘোষণা করে ১৪ দিন পর অনশন প্রত্যাহার করলেন প্রশান্ত কিশোর
জন সুরাজ দলের প্রধান প্রশান্ত কিশোর ১৪ দিন পর বৃহস্পতিবার অনশন তুলে নিলেন। গত মাসে অনুষ্ঠিত বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে পিকে এবছর ২ জানুয়ারি থেকে আমরণ অনশনে বসেছিলেন। আর টানা ১৪ দিন বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে প্রশান্ত কিশোর তুলে নিলেন তাঁর অনশন।
এদিন অনশন ভাঙার আগে পিকে পাটনার গঙ্গা পথের কাছে পবিত্র নদী গঙ্গায় প্রতীকী ডুব দেন। তারপর ১৪ দিনের অনশন প্রত্যাহার করার পরই দেন হুঁশিয়ারি। এদিন তিনি সাফ ভাষায় জানিয়ে দেন 'সত্যগ্রহ' আন্দোলনের পরবর্তী পর্বও শুরু করবেন খুব তাড়াতাড়ি।

এদিন প্রশান্ত কিশোর বলেন, "এটা কোনো মিছিল বা প্রতিবাদ নয়। গত ১৪ দিন ধরে, জন সুরাজ পরিবারের পক্ষ থেকে, ছাত্ররা যাতে ন্যায়বিচার পায় সেজন্য আমি চেষ্টা করেছি। প্রশান্ত কিশোর এই লড়াই শুরু করেননি। এই সংগ্রাম শুরু করেছিলেন বিহারের সেই ছাত্ররা, যারা বিশ্বাস করেন যে বিপিএসসি পরীক্ষায় ব্যাপক অনিয়ম হয়েছে। আর তাঁদের জন্যেই তিনি শুরু করেছিলেন এই অনশন। প্রয়োজনে ভবিষ্যতে আবারও একই পথে হাঁটবেন"।
এরপরই পিকে এদিন একটি বিষয় স্পষ্ট করে দেন যে তিনি সত্যাগ্রহ শুরু করবেন। বিহার সত্যাগ্রহ আশ্রম নামে একটি নতুন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করবেন। তিনি বলেন, এই স্থানটি সমস্ত নিপীড়িত মানুষের জন্য একটি কণ্ঠস্বর হিসাবে কাজ করবে। যারা সিস্টেম দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তাদের জন্যেই গড়ে উঠবে এই প্রতিষ্ঠান। তিনি জোর দিয়েছিলেন যে আশ্রমের সমস্ত কার্যক্রম প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং অনুমতি অনুসরণ করবে।
আশ্রমে আগামী আট সপ্তাহের মধ্যে এক লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও ভাগ করেছেন প্রশান্ত কিশোর। উদ্দেশ্য হল তাদের সন্তানদের জন্য একটি ভাল ভবিষ্যত গড়ে তোলার পাশাপাশি বর্ণ ও ধর্মীয় বিভাজনের বাইরে গিয়ে সমাজকে অনুপ্রাণিত করা।
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত ৭০ তম সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঝড় ওঠে, যা BPSC দ্বারা অস্বীকার করা হয়। যদিও ১২ হাজারটিরও বেশি প্রার্থীদের জন্য একটি নতুন পরীক্ষার আদেশ দেওয়া হয়েছিল। তবে এই অন্যায়ের প্রতিবাদ জানাতেই প্রথম আন্দোলন শুরু করেন পরীক্ষার্থীরা। পরে তাঁদের পাশে দাঁড়িয়ে অনশন শুরু করেন প্রশান্ত কিশোর। এদিন সেই অনশনই প্রত্যাহার করে নিলেন পিকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications