মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করবেন না, বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ প্রশান্ত কিশোরের
মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করবেন না, বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ প্রশান্ত কিশোরের
ভোট রণকৌশল বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর মুখ খুললেন। জানালেন সংযুক্ত জনতা দল থেকে তাঁর বহিষ্কারের কারণ। তিনি দাবি করেছেন, বিজেপির চাপের কারণেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

নীতীশের কাছে তিনি পুত্র সম
প্রশান্ত কুমার দাবি করেছেন, নীতীশ কুমারের কাছে তিনি ছিলেন পুত্র সম। আক তাঁর কাছেও নীতীশ কুমার ছিলেন বাবার মতোই। তাই যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তার জন্য তিনি কিছু বলবেন না। নীতীশ কুমার দলে তাঁকে নিয়েছিলেন আবার বহিষ্কারও করেছেন। এর জন্য নীতীশ কুমারের প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই, আগেই জানিয়েছিলেন তিনি।

আদর্শগত তফাত
তবে প্রশান্ত কুমার জানিয়েছেন, তাঁর এবং বিহারের মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য একটা তৈরি হয়েছিল। সেটা ছিল আদর্শগত। যেটা শুরু হয়েছিল লোকসভা নির্বাচনের সময়। তিনি বলেন, নীতীশ কুমার সবসময়ই বলতেন, গান্ধী, জেপি কিংবা লোহিয়াকে তিনি ছাড়তে পারবেন না। যখন কেউ গান্ধীর আদর্শের কথা বলবেন, তখন তিনি কীভাবে গডসের প্রশংসা করবেন, প্রশ্ন করেছেন প্রশান্ত কুমার।

বিজেপি সম্মান করে না নীতীশকে
প্রশান্ত কুমার দাবি করেছেন বিজেপি নীতীশ কুমারকে সম্মান দেয় না। তাঁর আরও দাবি, বিজেপির চাপের কারণেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

প্রশান্ত কুমার দাবি করেছেন বিজেপি নীতীশ কুমারকে সম্মান দেয় না। তাঁর আরও দাবি, বিজেপির চাপের কারণেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
প্রাক্তন জেডিএই সভাপতি নীতীশ কুমার একবার তাঁকে বলেছিলেন রাজনীতিতে আপোসের কথা। কিন্তু বিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কি আপোস, প্রশ্ন তুলেছেন তিনি। প্রশান্ত কুমার জানিয়েছেন, নিজের রাজ্য বিহারে রাজনৈতিকভাবে সক্রিয় থাকবেন।












Click it and Unblock the Notifications