জনতার ক্ষমতা দেখার জন্য প্রস্তুত হোন, দিল্লি ভোট নিয়ে নয়া বার্তা আপের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্তের

জনতার ক্ষমতা দেখার জন্য প্রস্তুত হোন, দিল্লি ভোট নিয়ে বার্তা আপের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোরের

দিল্লি বিধানসভা ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উতর। প্রস্তুতি আগে থেকেই চলছিল। এবার জোর কদমে প্রস্তুিত শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। বিশেষ করে শাসক দল আপ। এবার ভোট যুদ্ধে জয়লাভের জন্য প্রশান্ত কিশোরকে চাণক্য হিসেবে বেছে নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাই আগে থাকতেই প্রশান্ত কিশোর বিরোধী রাজনৈতিক দলগুলিকে হুঁশিয়ার করে দিয়ে ১১ ফেব্রুয়ারি জনতার রায় জানার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

প্রশান্তের বার্তা

প্রশান্তের বার্তা

প্রস্তুত থাকুন জনতার ক্ষমতা দেখার জন্য। ১১ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোটের ফল প্রকাশ। সেদিনই প্রকাশ্যে আসবের দিল্লির মানুষ কাকে সমর্থন করে। আপের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর তাই আগে থাকতেই বিরোধীদের বার্তা দিয়ে রেখেছেন। কারণ তাঁর দাবি এবারও ক্ষমতায় ফিরবে আপ। কারণ এখনও পর্যন্ত প্রশান্ত কিশোরের সমীকরণ কখনও ব্যর্থ হয়নি।

দিল্লিতে ভোট ৮ ফেব্রুয়ারি

দিল্লিতে ভোট ৮ ফেব্রুয়ারি

ভোটের দামামা বেজে গিেয়ছে দিল্লিতে। গতরকালই ভোট দিন ক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দিল্লির ৭০ টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে এক দফাতেই ৮ ফেব্রুয়ারি। ফলাফল ঘোষণা ১১ ফেব্রুয়ারি। যদিও আগেই ভোটের প্রচারের ময়দানে নেমে পড়েছিল রাজনৈতিক দলগুলি। আপকে হঠিয়ে দিল্লিতে মসদন দখলের জোর লড়াই শুরু করে দিয়েছে বিজেপি। কংগ্রেসও খুব একটা পিছিয়ে নেই। যদিও সিএএ কাঁটা বিজেপিকে কতটা জেতাতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে রাজনৈতিক মহলের।

কে থাকবেন ক্ষমতায়

কে থাকবেন ক্ষমতায়

আম আদমি পার্টি না বিজেপি। কাকে চায় দিল্লি বাসী এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আইএএনএস-সি ভোটার সমীক্ষায় দেখা গিয়েছে অধিকাংশ দিল্লিবাসীই মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেন অরবিন্দ কেজরিওয়ালকে। অন্যদিকে দিল্লি হাইটসের বাসিন্দাদের কাছে অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী বেশি পছন্দের। কাজেই িদল্লি হাইটসের ভোটাররা বিজেপি পন্থী তাতে কোনও সন্দেহ নেই। সমীক্ষা বলছে দিল্লির ৫৯টি বিধানসভা কেন্দ্রে জয়ী হবে আপ। বিজেপির ভোট বাড়লেও সরকার গঠনের প্রয়োজনীয় ভোট অমিত শাহরা পাবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+