Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pradhan Mantri Suraksha Bima Yojana-তে ১ টাকার বিনিময়ে ২ লক্ষ টাকার সুবিধা! কীভাবে হবে রেজিস্ট্রেশন?

বর্তমান পরিস্থিতিতে ইনস্যুরেন্স প্রত্যেক সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইনস্যুরেন্স শুধু একটা বিনিয়োগ নয়, সোশ্যাল সিকিউরিটির উপর গ্যারেন্টি থাকে বিমাতে। অন্তত অবসরের পর যাদের পেনশনের সুবিধা নেই তাদের ক্ষেত্র

বর্তমান পরিস্থিতিতে ইনস্যুরেন্স প্রত্যেক সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইনস্যুরেন্স শুধু একটা বিনিয়োগ নয়, সোশ্যাল সিকিউরিটির উপর গ্যারেন্টি থাকে বিমাতে। অন্তত অবসরের পর যাদের পেনশনের সুবিধা নেই তাদের ক্ষেত্রে বিমা গুরুত্বপূর্ণ একটা অংশ।

বিশেষ করে বর্তমান পরিস্থিতি চিকিৎসা খরচ ভারতের মতো দেশে এতটাই বেড়ে গিয়েছে যে বিমা সুরক্ষার মধ্যে থাকাটা খুব প্রয়োজন। মধ্যবিত্ত লোকেরা খাওয়া ভুলে অনেক সময়ে আগে বিমার প্রিমিয়ামের অঙ্ক মেটায়।

কিন্তু দেশের একটা বৃহৎ অংশের মানুষ গরিব। তাঁদের ক্ষেত্রে মোটা অংকের ইনস্যুরেন্স কিংবা প্রিমিয়াম দেওয়াটা কঠিন। কিন্তু এই সমস্ত মানুষের কি বিমার আওতায় থাকার অধিকার নেই? হ্যাঁ আছে।

আর সেই কারণে সাধারণ গরিব মানুষের কথা ভেবে অসাধারণ যোজনা মোদী সরকারের। Pradhan Mantri Suraksha Bima Yojana-(PMSBY) তে গরিব পিরিবারগুলি উপকৃত হবেন।

কেন্দ্রীয় সরকার এই যোজনা নিয়ে এসেছে

কেন্দ্রীয় সরকার এই যোজনা নিয়ে এসেছে

এই যোজনাতে প্রত্যেক মাসে কেবল ১টাকা জমা দিতে হবে! অবাক হচ্ছেন? অসাধারণ একটি যোজনা নিয়ে আসা হয়েছে। দরিদ্র পরিবারগুলোর নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এই যোজনা নিয়ে এসেছে।

বছরে ১২ টাকা করে দিতে হবে

বছরে ১২ টাকা করে দিতে হবে

দরিন্দ্র পরিবারগুলির সোশ্যাল সিকিউরিটিকে মূলত নজরে রেখে কেন্দ্রীয় সরকার নয়া এই যোজনা সামনে নিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর এই যোজনাতে অর্থাৎ Pradhan Mantri Suraksha Bima Yojana-তে বছরে ১২ টাকার নুন্যতম প্রিমিয়াম দেওয়ার মাধ্যমে ২ লক্ষ টাকার কভারেজ পাওয়া যাবে। এই কভারেজ পেতে গেলে বছরে ১২ টাকা করে দিতে হবে। কিংবা প্রত্যেক মাসে এক টাকা করে দিলেই ২ লক্ষ টাকার এই কভারেজ পেয়ে যাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। এর জন্যে আপনাকে কোনও সেভিংসের প্রয়োজন হবে না। প্রত্যেকমাসে ১টাকা করে কেটে নেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন

কীভাবে রেজিস্ট্রেশন করবেন

দেশের সমস্ত দরিদ্র মানুষের কথা ভেবে এই স্কিম নিয়ে এসেছে মোদী সরকার। সরকারের এই স্কিমে রেজিস্ট্রেশন করাটা খুব সহজ। এই যোজনাতে রেজিস্ট্রেশন করতে হলে নিকটবর্তী যে কোনও ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে হবে। যদি কোনও ক্ষেত্রে বোঝার সমস্যা হয় তাহলে ব্যাঙ্ক মিত্রের সাহায্যে নেওয়া যেতে পারে। কিংবা কোনও ইনস্যুরেন্স এজেন্টের সাহায্যও নেওয়া যেতে পারে। সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রেও এই বিমার সুযোগ সুবিধা ভোগ করতে পারেন

২ লক্ষ টাকা পর্যন্ত মিলবে এই কভার।

২ লক্ষ টাকা পর্যন্ত মিলবে এই কভার।

মাত্র এক টাকা খরচের বিনিময়ে ২ লক্ষ টাকা পর্যন্ত মিলবে এই কভার। Pradhan Mantri Suraksha Bima Yojana-তে প্রিমিয়াম মাত্র ১২ টাকা। অর্থাৎ প্রত্যেক মাসে ১ টাকা করে। প্রত্যেক বছর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক টাকা কেটে নেওয়া হবে। আর এই টাকা কেটে নেওয়া হবে ৩১ মে আগেই। এর ফলে ১লা জুন থেকে ৩১ মে পর্যন্ত সমস্ত কভার পাওয়া যাবে। এই প্রকল্পের অধীনে যদি বিমাকৃত ব্যক্তি দুর্ঘটনায় মারা যান বা পুরোপুরি অক্ষম হয়ে যান, তবে ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা পাবেন তিনি বা তাঁর পরিবার। আংশিক অক্ষমতার ক্ষেত্রে তখন ১ লক্ষ টাকার বিমা পাওয়া যায়।

এই যোজনার লাভ কি কারা নিতে পারবেন?

এই যোজনার লাভ কি কারা নিতে পারবেন?

দেশের দরিদ্র সীমার নীচে থাকা সমস্ত মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যোজনাতে ১৮ বছর থেকে ৭০ বছর বয়স পর্যন্ত যে কোনও ব্যক্তি এর লাভ নিতে পারবে। ৭০ সাল পর্যন্ত এই কভার যেহেতু করা যায় সেহেতু এই সময়ের মধ্যে সেটি শেষ হয়ে যাবে। তবে এই যোজনার সুবিধার পেতে হলে অবশ্যই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক। প্রিমিয়াম কাটার সময়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকলে পলিসি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যোজনার সুবিধে নিতে পারবেন দেশের সব দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষ।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+