স্কুল থেকে দেওয়া 'ট্যাবলেট'-এ পর্ন ভিডিও! বিপাকে প্রশাসন
উদ্দেশ্য ছিল স্কুলে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির হার ডিজিটাল পদ্ধতিতে সংঘবদ্ধ করা। সেজন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়মন্ত্রকের তরফে স্কুলে এসেছিল ট্যাবলেট।
উদ্দেশ্য ছিল স্কুলে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির হার ডিজিটাল পদ্ধতিতে সংঘবদ্ধ করা। সেজন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়মন্ত্রকের তরফে স্কুলে এসেছিল ট্যাবলেট। যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের উপস্থিতি জানান দেওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই সেই ট্যাবলেটে দেখা মিলতে শুরু করেছে পর্ন ভিডিওর। ঘটনা বিজেপি শাসিত ছত্তিশগড়ের।

বিজেপি সরকারের ডিজিটাল ইন্ডিয়ার একটি বড় পদক্ষেপ হিসাবে একটি ধাপ ছিল স্কুলে ডিজিটাল পদ্ধতিতে উপস্থিতির হার সংঘবদ্ধ করা। সেই উদ্দেশে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ট্যাবলেট দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের থেকে আসা সেই ট্যাবলেটেই মিলল পর্ন ভিডিও। যার ফলে স্বভাবতই অস্বস্তি বেড়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের।
একটি নয়, দুটি নয়, গোটা ছত্তিশগড়ের একাধিক স্কুলে এই সমস্য প্রকাশ্যে আসতে থাকে। এদিকে, ছত্তিশগড় প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই ট্যাবলেটগুলি যেন ব্যবহার না করা হয়। চিপ-বিশেষজ্ঞরা ট্যাবলেটগুলি নিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন। এপর্যন্ত ২৭০ টি অভিযোগ ট্যাবলেটগুলি নিয়ে প্রকাশ্যে এসেছে। কেন এমন ঘটেছএ, তা খতিয়ে দেখছে প্রশাসন।












Click it and Unblock the Notifications