প্রধানমন্ত্রী হিসেবে মোদীর জনপ্রিয়তা কতটা বজায় রয়েছে, কী বলছে এবিপি নিউজের সমীক্ষা
জনপ্রিয়তা কমলেও, দেশের মানুষের বড় অংশ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই চান। এবিপি নিউজের সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। তবে তাঁর জনপ্রিয়তা অনেকটাই কমেছে।
জনপ্রিয়তা কমলেও, দেশের মানুষের বড় অংশ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই চান। এবিপি নিউজের সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। তবে তাঁর জনপ্রিয়তা অনেকটাই কমেছে।

২০১৭-র মে মাসে জনপ্রিয়তার নিরিখে নরেন্দ্র মোদী পেয়েছিলেন ৪৪ শতাংশ ভোট। ঠিক একবছর পরে সেই জনপ্রিয়তা কমেছে ১০ শতাংশ। অর্থাৎ জনপ্রিয়তার নিরিখে নরেন্দ্র মোদীকে পছন্দ করেন ৩৪ শতাংশ মানুষ।
২০১৭-র মে মাসে রাহুল গান্ধীকে যেখানে প্রধানমন্ত্রী হিসেবে ৯ শতাংশ মানুষ পছন্দ করতেন, সেখানে এক বছরের মধ্যে রাহুলের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে অনেকটাই। শতাংশের নিরিখে যা প্রায় ২৪ শতাংশ।
অন্যদিকে একবছর আগে দেশের প্রায় ১ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দের কথা বলেছিলেন। এখন তা প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৩ শতাংশ।
প্রধানমন্ত্রী হিসেবে মায়াবতীকে যেখানে ৩ শতাংশ মানুষ চেয়েছিলেন, একবছর পরে শতংশের নিরিখে তা একই রয়েছে, এবিপি নিউজের সমীক্ষায় এমনটাই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications