বাতাসে গতির জেরে সামান্য কমেছে দিল্লির দূষণ, তবে বিপদ এখনও কাটেনি

নগন্য হলেও দিল্লির দূষণের মাত্রা কিছুটা কমেছে। চার নভেম্বরে দূষণের সূচক অন্তত তাই জানাচ্ছে। তবে বিপদ এখনও কাটেনি। বিপদসীমার উপরেই রয়েছে দিল্লির দূষণ

নগন্য হলেও দিল্লির দূষণের মাত্রা কিছুটা কমেছে। চার নভেম্বরে দূষণের সূচক অন্তত তাই জানান দিচ্ছে। তবে বিপদ এখনও কাটেনি। বিপদসীমার উপরেই রয়েছে দিল্লির দূষণ। বাতাসে গতি আসার কারণেই কিছুটা ধোঁয়া সরেছে বলে মনে করছেন পরিবেশবিদরা। এদিকে সুপ্রিম কোর্ট দিল্লির বায়ুদূষণ নিেয় কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।

সামান্য কমেছে দিল্লির বায়ুদূষণ

সামান্য কমেছে দিল্লির বায়ুদূষণ

খুব সামান্য হলেও কিছুটা কমেছে দিল্লির বায়ু দূষণ। সেই মাত্রা একেবারেই নগন্য বলা চলে। কারণ এখনও বিপদসীমার উপরেই রয়েছে দিল্লির বায়ু দূষণ। রাজস্থান থেকে শুকনো ফসবল পোড়ানোর ধোঁয়া ঢুকতে শুরু করেছে দিল্লির আকাশে। বাতাসে গতি না থাকার করণে সেই ধোঁয়া স্থবির হয়ে রয়েছে দিল্লির আকাশে। আর তাতেই বাড়ছে দূষণ। এই নিয়ে জেরবার অবস্থা দিল্লিবাসীর। মুখে মাস্ক পরে বাইরে বোরোতে হচ্ছে। শ্বাসকষ্ট তো রয়েইছে। জারি হয়েছে স্বাস্থ্য জরুরি অবস্থা।

কেন্দ্রকে কড়া নির্দেশ

কেন্দ্রকে কড়া নির্দেশ

দিল্লির বায়ু দূষণ নিয়ে এবার কেন্দ্রকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রতিবছরই দূষণ দৈত্য গ্রাস করে দিল্লিকে। এর পাকাপাকি একটা বন্দোবস্ত করা উচিত বলে কেন্দ্রকে নির্দেশ গিয়েছে শীর্ষ আদালত। এদিকে একের পর এক বিজেপি মন্ত্রী এবং সাংসদরা দিল্লির দূষণ নিয়ে বিতর্ক তৈরি করে চলেছেন। কেজরিওয়াল সরকারের জোড়-বিজোড় নম্বরের আইন ভেঙে ৪০০০ টাকা জরিমানা দিেয়ছেন বিজেপি সাংসদ বিজয় গোয়েল। তিনি দাবি করেছেন কেজরিওয়াল সরকার ভোটের চমক তৈরি করতেই এই নিয়ম জারি করেছেন। এতে পরিবেশ রক্ষায় কোনও উপকার হয় না।

উদ্যোগী কেজরিওয়াল

উদ্যোগী কেজরিওয়াল

দিওয়ালির আগে থেকেই দিল্লির বাতাস দূষণ মুক্ত রাখতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেজরিওয়াল সরকার। দিওয়ালিতে বাজি ফাটানো নিয়ে কড়া নির্দেশিকা দেওয়া থেকে শুরু করে জোড়-বিজোড় সংখ্যার গাড়ি চালানোর নিয়ম চালু করা। বিনামূল্য মাস্কও বিলি করছে রাজ্য সরকার। এমনকী মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য মন্ত্রীর গাড়িতে দফতরে গিয়েছেন আজ।নিজের মন্ত্রীদেরও এই নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+