Delhi Air Pollution: দুষণে 'অন্ধকার' দেখছে রাজধানী, বন্ধ হল স্কুল! জারি একাধিক নিষেধাজ্ঞা
Delhi Air Pollution: ফের বায়ুদূষণ (Delhi AQI) বাড়ছে দিল্লিতে! আর তা ক্রমশ খারাপ হচ্ছে। এমনকি গত তিন বছরের মধ্যে শুধু অক্টোবরে বায়ুদূষণ রাজধানীতে সর্বাধিক। সম্প্রতি SAFAR-ইন্ডিয়া একটি রিপোর্ট সামনে নিয়ে এসেছে। আর তা রীতিমত চমকে দেওয়ার মতো।
রিপোর্ট অনুযায়ী, অক্টোবর মাসের শেষদিনে রাজধানীর এয়ার কোয়ালিটি (Delhi Air Pollution) ইন্ডেক্স ৩২৭ দেখা গিয়েছে। আর তা লাগাতার বাড়ছে বলেই জানাচ্ছে রিপোর্ট। একেবারে কালো ধোঁয়ার ঢেকে গিয়েছে রাজধানীর চারপাশ। এই অবস্থায় একগুচ্ছ নির্দেশিকা জারি করল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)।

রাজধানী (NCR) দিল্লিতে অ-প্রয়োজনীয় সমস্ত নির্মাণ কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শহরে বুকে ডিজেল ট্রাক প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি স্কুলগুলিকেও অনলাইনে ক্লাস নেওয়ার কথা পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) এর তরফে বলা হয়েছে। এই বিষয়ে দিল্লি সরকারকে (Delhi Air Pollution) ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পলিউশন বোর্ড।
আর এরপরেই সমস্ত সরকারি এবং প্রাইমারি স্কুল আগামী দুদিনের জন্যে বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
"In light of the rising pollution levels, all govt and private primary schools in Delhi will remain closed for the next 2 days," tweets Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/uzOWxdFOhi
— ANI (@ANI) November 2, 2023
অন্যদিকে দূষণ (Delhi Air Pollution) কমাতে একগুচ্ছ সিদ্ধান্ত বোর্ডের তরফে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুসারে, ২০২০ সালের অক্টোবরে দিল্লির গড় AQI রেকর্ড করা হয় ২৫৭। ২০২১ সালের অক্টোবর তা ছিল ১৭৩। এবং অক্টোবর ২০২২ সালে AQI ছিল ২১০। এবার সমস্ত রেকর্ড ছাড়িয়ে দুষণের মাত্রা তিনশো পেরিয়ে গিয়েছে।
দিল্লির আশেপাশের রাজ্যগুলি, বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানায় ব্যাপক ভাবে শুকনো খড় পোড়ানো হয়। আর সেই ধোঁয়া থেকেই মূলত দিল্লির দূষণ (Delhi Air Pollution) বৃদ্ধি। মত বিশেষজ্ঞদের। দেশের উত্তরাঞ্চলে এখনও খড় পোড়ানো অব্যাহত রয়েছে। এর জেরে দিল্লি, নয়ডা, গুরুগ্রাম এবং আশেপাশের এলাকার বাতাসে ধোঁয়াশা পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা। তবে এবার খড়ে আগুন জ্বালানোর ঘটনা অনেক কম ঘটেছে বলেই মনে করা হচ্ছে। এরপরেও কিভাবে দূষণ তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে দূষণ বাড়তেই কাশীর সমস্যায় ভুগছেন দিল্লির বহু মানুষ। শুধু তাই নয়, দৃশ্য মানতাও একধাক্কায় অনেকটা কমে গিয়েছে বলেও জানাচ্ছেন সে রাজ্যের মানুষ।
#WATCH | On air pollution, a local resident says, "People are coughing these days. There is smog today and as a result, visibility has reduced. There are many reasons for pollution including traffic jams and industries." pic.twitter.com/PwtxKONYO5
— ANI (@ANI) November 2, 2023
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications