Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বদলাপুর ছাত্রী নিগ্রহ ঘটনায় রাজনৈতিক রং, মহারাষ্ট্র বনধের ডাক

বদলাপুরে ছাত্রীদের নিগ্রহের ঘটনায় পরিস্থিতি অশান্ত হয়েই রয়েছে। এই অবস্থায় মহারাষ্ট্র বন্ধের ডাক দেওয়া হল। আগামী ২৪ আগস্ট মহারাষ্ট্র বনধের ডাক দিয়েছে মহাবিকাশ আঘাদি। ছাত্রী নিগ্রহের ঘটনায় এখন রাজনৈতিক রং লেগেছে। তেমনই জানাচ্ছে ওই রাজ্যের ওয়াকিবহাল মহল।

মহারাষ্ট্রে এখন বিজেপির শাসন চলছে। শিবসেনা (ইউটিবি) প্রধান উদ্ভব ঠাকরে গত দিন এই বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন। বিজেপি রাজ্যে লাডলি বহেনা প্রচার করছে। এদিকে রাজ্যে কোনওভাবেই বোনেরা সুরক্ষিত নয়।

মহাবিকাশ আঘাদির তিনটি দলই বনধ সফল করতে প্রচারে নামছে। বনধের দিনও রাস্তায় থাকবে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে আরও দাবি করেছেন, কয়েকটি রাজ্যকে লক্ষ্য করা হয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিয়ে রাজনীতি করা হচ্ছে৷

ঠাকরে আরও অভিযোগ করেছেন, যে স্কুলে মেয়েদের হেনস্থা করা হয়, সেটির সঙ্গে বিজেপি নেতার সম্পর্ক আছে। বদলাপুরের মামলার দ্রুত বিচার হওয়া প্রয়োজন। ক্ষতিগ্রস্তদের দ্রুত ন্যায়বিচার দেওয়ার ঘটনাটি নিশ্চিত করতে হবে।

বদলাপুরের ঘটনা সামনে আসার পরে থানে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। কিন্ডার গার্ডেনের দুই শিশুর উপর অত্যাচার হয়। স্কুলেরই শৌচালয়ে এক সাফাই কর্মী এই ন্যক্কারজনক ঘটনা ঘটায়। পরে দুই ছাত্রী তাদের বাড়িতে এসে সেই ঘটনার কথা বলে৷ থানায় অভিযোগ দায়ের হয়। ওই সাফাই কর্মীকে গ্রেফতার করা হয়।

বদলাপুরে গতকাল তুমুল উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা, অভিভাবকরা বদলাপুর স্টেশনে অবরোধ করে৷ রেল পুলিশ অবরোধ তুলতে চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ লাঠিচার্জ করে। পালটা পুলিশকে হামলা চালায়৷ পুলিশের দিকে পাথরবৃষ্টি হয়। ভাঙচুর চালানো হয় স্টেশনে।

দীর্ঘ সময় ট্রেনপথ আটকে থাকে৷ রেল পরিষেবা ব্যাহত হয়। বহু দূরপাল্লার ট্রেনের রুট বদল করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+